কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ১১:১৪ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০১:০৩ এএম
অনলাইন সংস্করণ

এবার যুদ্ধ ছড়াল পশ্চিম তীরে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলের দিকে হামাসের মুহুর্মুহু রকেট হামলার পর অবরুদ্ধ গাজায় পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। হামলা-পাল্টা হামলার পর দুদেশেই যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। যুদ্ধের এই উত্তাপ এরই মধ্যে অধিকৃত পশ্চিম তীরে ছড়িয়ে পড়েছে। অধিকৃত পশ্চিম তীরে তিন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

অবরুদ্ধ গাজা থেকে পশ্চিম তীরের দূরত্ব প্রায় একশ কিলোমিটার। গাজায় হামলা-পাল্টা হামলার খবরে পশ্চিম তীরে ইসরায়েলি দখলবাজদের হামলার মাত্রা বেড়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি।

রেড ক্রিসেন্টের এক মুখপাত্রের বরাতে আলজাজিরা জানিয়েছে, নাবলুস শহরের দক্ষিণে আকরাবার কাছে খিরবেত ইয়ানউন হামলায় চারজন আহত হয়েছে। সালফিটের পূর্বে ইয়াসুফে গোলাবারুদে ছয়জন আহত হয়েছে। এ ছাড়া এক ইসরায়েলি দখলদারের ছুরিকাঘাতে একজন আহত এবং টিয়ার গ্যাসের কারণে শ্বাস-প্রশ্বাসজনিত কারণে ২৫ জন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছে।

রেডক্রিসেন্টের ওই মুখপাত্র আরও জানান, নাবলুসের দক্ষিণে কাসরায় এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। সেখানে এখনো হামলা চলছে। এ ছাড়া হুওয়ারায় একটি অ্যাম্বুলেন্স মেডিকেল টিমের ওপর আক্রমণ হয়েছে।

শনিবার সকালে ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক রকেট হামলা শুরু করে হামাস। হামলার প্রথম ২০ মিনিটেই ৫ হাজার রকেট ছোড়ার কথা জানিয়েছে হামাস। এসব হামলায় ইসরায়েলের ভেতরে ১০০ জন নিহত হয়েছে।

হামাসের হামলার পরপরই গাজায় পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় ২০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া হাজারের বেশি মানুষ আহত হয়েছে। সময় যত গড়াচ্ছে ইসরায়েলি হামলার মাত্রা তত বাড়ছে। এমন পরিস্থিতিতে আতঙ্কে সময় পার করছে সাধারণ ফিলিস্তিনিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

১০

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১১

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১২

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১৩

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১৪

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১৫

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১৬

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৭

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১৮

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১৯

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

২০
X