কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০৮:৩৪ এএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৮:৪০ এএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনিদের বাড়িঘর ছাড়তে বলল ইসরায়েল

হামলার পর নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ। ছবি : সংগৃহীত
হামলার পর নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ। ছবি : সংগৃহীত

ইসরায়েলের দিকে হামাসের মুহুর্মুহু রকেট হামলার পর অবরুদ্ধ গাজায় পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। হামলা-পাল্টা হামলার পর দুদেশেই যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে গাজার বেসামরিক নাগরিকদের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী (আইডিএফ)। খবর সিএনএনের।

গতকাল শনিবার ইসরায়েলে হাজার হাজার রকেট হামলা করে হামাস। এরপর গাজায় পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েল। এসব হামলা-পাল্টা হামলায় এরই মধ্যে দুপক্ষের প্রায় পাঁচশ মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে আরও বহু মানুষ।

আইডিএফ বলছে, শনিবার হামাসের হঠাৎ রকেট হামলার জবাবে গাজায় ইসরায়েলি অভিযান অব্যাহত রয়েছে। এ জন্য নিরাপত্তার কথা বিবেচনা করে বেসামরিক ফিলিস্তিনিদের দেরি না করে অন্যত্র চলে যেতে বলে ইসরায়েলি বাহিনী।

রোববার এক এক্সবার্তায় আইডিএফের আরব গণমাধ্যমবিষয়ক মুখপাত্র আভিচায় আদ্রাই বলেছেন, গাজা প্রণালির বাসিন্দাদের মনোযোগ আকর্ষণ করছি। হামাসের অভিযানের কারণে আইডিএফ বাধ্য হয়ে আপনাদের আবাসিক এলাকায় অভিযানে নেমেছে। নিরাপত্তার জন্য আপনাদের অবিলম্বে বাড়িঘর ছেড়ে চলে যেতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১০

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১১

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১২

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৩

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৪

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৫

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৬

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৭

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৮

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৯

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

২০
X