কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে ইরানে বিশাল সমাবেশ

ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে ইরানে সমাবেশ। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে ইরানে সমাবেশ। ছবি : সংগৃহীত

হামাস ও ইসরায়েলের লড়াইয়ে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইরানের বিভিন্ন শহরে বিশাল বিশাল সমাবেশ হয়েছে। শনিবার (৭ অক্টোবর) রাজধানী তেহরানসহ বিভিন্ন ইরানি শহরে এসব সমাবশ হয়েছে।

সংবাদমাধ্যম ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলার বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধ ও অর্জনকে স্বাগত জানিয়ে শনিবার ইরানের রাজধানী তেহরানের পাশাপাশি মাশহাদ, তাব্রিজ ও জাঞ্জান শহরের সড়কে নেমে হাজার হাজার মানুষ সমাবেশ করেছেন।

এদিন তেহরানের ‘ফিলিস্তিন’ এলাকায় সব বয়সের ইরানিরা জড়ো হন। তাদের হাতে ফিলিস্তিনের পতাকা ছিল। এ সময় তারা গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি সরকারের নৃশংসতার নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। কেউ কেউ আবার ইরাকে মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানি শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানির ছবিও প্রদর্শন করেন।

এদিকে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনেও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে রাজধানী সানার রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি সরকারের নৃশংসতা নিন্দা জানিয়েছে ইয়েমেনিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X