কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৩:১৬ এএম
অনলাইন সংস্করণ

হামলা থেকে বেঁচে ফেরার বর্ণনা দিল ইসরায়েলি নারী

হামাসের হামলার পর উৎসবের স্থান থেকে পালাচ্ছেন অংশগ্রহণকারীরা। ছবি: সংগৃহীত
হামাসের হামলার পর উৎসবের স্থান থেকে পালাচ্ছেন অংশগ্রহণকারীরা। ছবি: সংগৃহীত

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অবস্থিত নেগেভ মরুভূমিতে কয়েক সপ্তাহ ধরে জড়ো হচ্ছিলেন সংগীতপ্রেমীরা। সেখানে অনুষ্ঠিত হচ্ছিল সুপারনোভা মিউজিক ফেস্টিভ্যাল।

শনিবার (৭ অক্টোবর) সকালে সেখানে উৎসবের মধ্যে উপস্থিত হয়ে হামাস যোদ্ধারা হামলা চালায়। এতে ঘটনাস্থলেই শত শত মানুষের প্রাণহানি ঘটে এবং শতাধিক মানুষকে অপহরণ করে নিয়ে যায় হামাস যোদ্ধারা।

হামলার সময় মিউজিক ফেস্টিভ্যালে উপস্থিত ইসরায়েলি নারী গিলি ইয়োসকোভিচ বিবিসির কাছে হামলার মুহূর্তটির বর্ণনা দিয়েছেন।

গিলি জানান, হামাস যোদ্ধারা যখন উৎসবের স্থানটিতে উপস্থিত হন—সেই সময়টিতে নাচে মত্ত ছিলেন অংশগ্রহণকারীরা। যোদ্ধারা সেখানে গিয়েই নির্বিচার গুলি শুরু করে। যাকেই সামনে পাচ্ছিল, তাকে গুলি করে মারছিল।

প্রাণ বাঁচাতে ভীত-সন্ত্রস্ত গিলি দৌড়ে একটি ফলের গাছের আড়ালে গিয়ে আত্মগোপন করেন। প্রায় তিন ঘণ্টা সেখানে ছিলেন। তার পাশ দিয়েই চলে গেছে মুহুর্মুহু গুলি। সারা রাত ধর্মীয় অনুষ্ঠান সুকোট উদ্‌যাপন করে ক্লান্ত ছিলেন তরুণ বয়সীরা। হামলাকারীরা গাছ থেকে গাছে গিয়ে তাদের খুঁজে বের করে হত্যা করছিল। একপর্যায়ে হিব্রু ভাষায় কেউ কথা বলছে এমন আওয়াজ পেয়ে আড়াল থেকে বেরিয়ে আসেন গিলি। পরে ইসরায়েলি সৈন্যরা তাকে উদ্ধার করে।

গিলি জানান, ঘটনাস্থল থেকে তাকেই সবার আগে উদ্ধার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাংকিংয়ে বিইউবিটির নতুন সাফল্য

হত্যাচেষ্টা মামলার আসামি, তবু নিয়মিত অফিস করছেন নিরাপত্তাপ্রহরী

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘পুঁজিবাজার পর্যালোচনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বিগত ১৭ বছর লুটপাটে ব্যস্ত ছিল স্বৈরাচারী সরকার: খায়রুল কবির খোকন

দীনেশ ত্রিবেদীকে কেবিনেট মন্ত্রীর পদমর্যাদা দিল ভারত সরকার

সাত মাসের সর্বনিম্নে স্বর্ণের দাম, আরও কমতে পারে যেসব কারণে

আ.লীগের মিছিলে গেলেই অর্ধেক মাসের বেতন, ১৫ দিনেই জামিনের নিশ্চয়তা!

তাপপ্রবাহে বিপর্যস্ত ইতালি: একদিনেই ৪ জনের মৃত্যু, সতর্কতা জারি

দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল যুবকের

১০

দেশে ভয়াবহ হারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু বাড়ছে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

১১

ক্লিন শিটের রেকর্ড গড়ে ও চেকিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে নকআউটে মেক্সিকো

১২

চট্টগ্রাম বন্দরের অকশন শেডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

১৩

ইরান ইস্যুতে উপসাগরীয় মিত্রদের স্বার্থ রক্ষার আশ্বাস যুক্তরাষ্ট্রের

১৪

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় চীন-বাংলাদেশের ঐকমত্য

১৫

ভেনেজুয়েলায় বিধ্বংসী পরিস্থিতির আশঙ্কা ট্রাম্পের, সহায়তায় প্রস্তুত যুক্তরাষ্ট্র

১৬

‘মসজিদের মাইকে ঘোষণা’ দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

১৭

ভেনেজুয়েলায় শতাব্দীর শক্তিশালী ভূমিকম্পের কারণ কী?

১৮

বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে সরকারি ছুটি ঘোষণা

১৯

ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু

২০
X