কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০৩:২৬ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ
ফিলিস্তিন-ইসরায়েল ইস্যু

বাইডেনকে তুলাধোনা করে যা বললেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন। ছবি: সংগৃহীত।
ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন। ছবি: সংগৃহীত।

ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে এবার মুখ খুললেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ হ্যাম্পশায়ারে নির্বাচনী প্রচারণার সময় ইসরায়েলে হামাসের ভয়াবহ হামলার জন্য তিনি দুষলেন জো বাইডেনকে। ট্রাম্প আরও বলেছেন, তিনি ক্ষমতায় থাকলে এমনটা ঘটত না।

তিনি বলেন, আমাদের দেশটা মানুষে ভরে যাচ্ছে। আমরা জানি না তারা কোথা থেকে আসছে। যারা ইসরায়েলে হামলা করেছে তাদের মতো কিছু মানুষও ঢুকে পড়ছে যুক্তরাষ্ট্রে। আপনারা বিশ্বাস হবে না এই মানুষটি (জো বাইডেন) আমাদের সঙ্গে কী করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কী করেছে। এটা কখনোই ঘটত না। ইসরায়েলের ওপর এমন হামলা কখনোই ঘটত না।

তিনি আরও বলেন, গতকাল যা ঘটেছে তা ভোলার নয়। ভয়াবহ। ছোট্ট শিশুদের হত্যা করা হয়েছে। আমি যখন আপনাদের প্রেসিডেন্ট ছিলাম তখন শান্তি ছিল, আমরা শক্তিশালীও ছিলাম। এখন আমাদের দুর্বলতা প্রকাশ পাচ্ছে। সংকট আর দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে।

এনবিসি নিউজ জানায়, ট্রাম্প এর আগে শনিবার আইওয়াতে যে নির্বাচনী প্রচারণায় যেসব কথা বলেছিলেন তিনি সেসবেরই পুনরাবৃত্তি করেছেন। তিনি এসময় ইরানের সঙ্গে বহুল সমালোচিত ৬ বিলিয়ন ডলারের চুক্তির সমালোচনা করেন। উল্লেখ্য বাইডেন প্রশাসন সাউথ কোরিয়ার ব্যাংকে জব্দ করে রাখা ৬ বিলিয়ন ডলার ইরানে ট্রান্সফারের বিনিময়ে দেশটিতে বন্দি পাঁচ মার্কিন নাগরিককে মুক্তির একটি চুক্তি করেন। যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন বলেছেন, হামাসের আক্রমণের পর এই অর্থ খরচ করা হচ্ছে না।

বাইডেনের ওপর ক্ষুব্ধ ট্রাম্প আরও বলেন, হামাসের এ ধরনের হামলা ন্যাক্কারজনক। ইসরায়েলের এ হামলা রুখে দেওয়ার সব ধরনের কারণ রয়েছে। দুঃখজনক হলো, বাইডেন প্রশাসন থেকে পাওয়া অনেক রিপোর্টে দেখা গেছে, আমেরিকার করদাতারা এমন আক্রমণ চালাতে সাহায্য করেছে।

এই আক্রমণে যুক্তরাষ্ট্র সারাবিশ্বের সামনে যুক্তরাষ্ট্রের দুর্বলতা প্রকাশ পেয়েছে বলেও মন্তব্য করেন ট্রাম্প।

প্রসঙ্গত, মঙ্গলবার (১০ অক্টোবর) ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিচার্ড হেচট সাংবাদিকদের বলেছেন, অবরুদ্ধ গাজার আশপাশে ইসরায়েলের ভূখণ্ডে হামাসের প্রায় দেড় হাজার যোদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। ইসরায়েলি সেনারা গাজার আশপাশের এলাকা কমবেশি নিজেদের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে। এ ছাড়া গতকাল রাত থেকে গাজা থেকে ইসরায়েলে কোনো অনুপ্রবেশ ঘটেনি। তবে অনুপ্রবেশ ঘটতে পারে।

গত শনিবার হামাস ইসরায়েলে হঠাৎ হামলা চালালে গাজায় পাল্টা হামলা শুরু ইসরায়েল। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এসব হামলায় হতাহতরে সংখ্যাও বাড়ছে হু হু করে। এই যুদ্ধে এ পর্যন্ত দুই দেশে নিহতের সংখ্যা ১৫০০ ছাড়িয়েছে। আহত হয়েছে ৬ হাজারের বেশি মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

১০

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

১১

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

১২

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

১৩

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

১৪

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

১৫

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

১৬

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

১৭

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

১৮

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

১৯

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X