কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় জরুরি অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা মালয়েশিয়ার

ফিলিস্তিন ও মালয়েশিয়ার পতাকা। ছবি : সংগৃহীত
ফিলিস্তিন ও মালয়েশিয়ার পতাকা। ছবি : সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় জরুরি অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। এর অংশ হিসেবে ১০ লাখ রিঙ্গিত (২ লাখ ১২ হাজার ডলার) সহায়তা দেবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জাম্বরি আবদুল কাদির। এ ছাড়া গাজায় খাদ্য, পানি ও জ্বালানি বন্ধ করে দেওয়ায় ইসরায়েলের নিন্দা করেছেন তিনি। বৃহস্পতিবার (১২ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

জাম্বরি আবদুল কাদির আরও বলেছেন, ইসরায়েল ও হামাসের সংঘাতের মধ্যে আটকা পড়া মালয়েশিয়ান চিকিৎসক ও তার তিন সন্তানকে সেখান থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা চলছে। গত মঙ্গলবার মালয়েশিয়া ও সিঙ্গাপুরের ২৩ জন নাগরিকের একটি দল নিরাপদে মিশরে পাড়ি দিয়েছে।

হামাসের নজিরবিহীন হামলার জবাবে টানা ষষ্ঠ দিনের মতো অবরুদ্ধ গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। মুহুর্মুহু হামলায় কেঁপে উঠছে পুরো গাজা। পাল্টাপাল্টি হামলায় ইসরায়েলে ১৩০০ এবং গাজায় ১২ শতাধিক মানুষ নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও কয়েক হাজার মানুষ। চলমান এই সংঘাতের জন্য ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলে সরকারের নিপীড়ন ও অবিচারকে দায়ী করেছে মালয়েশিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১০

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১১

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১২

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৩

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৪

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৫

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৬

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৭

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

১৮

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

১৯

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

২০
X