কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ১০:৩৮ এএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

যে কৌশলের কারণে হামলা ঠেকাতে ব্যর্থ হলো আয়রন ডোম

আয়রন ডোম। ছবি: ফাইল
আয়রন ডোম। ছবি: ফাইল

ইসরায়েলের আয়রন ডোম নিয়ে তাদের গর্ব কম নয়। ড্রোন থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র হামলা, সবটাই আটকে দেওয়া এর কাছে মামুলি ব্যাপার হিসেবেই জানত সবাই। আয়রন ডোমের নজরদারি এড়ানো প্রায় অসম্ভব বলেই জানত বিশ্ববাসী। তবে এবার সে বিশ্বাসে চিড় ধরিয়েছে হামাস।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, অনেক দিন ধরেই ইসরায়েলের এই পাহারাদারের দুর্বলতা খোঁজার কাজ চালাচ্ছিল হামাস। শনিবারের হামলায় আয়রন ডোমকে বিভ্রান্ত করতে সক্ষম হয় হামাস। ২০ মিনিটের মধ্যে পাঁচ হাজার রকেট গাজা থেকে ইসরায়েলে ছোড়ে হামাস বাহিনী। একে বলা হয় সালভো অ্যাটাক। এত কম সময়ের মধ্যে কয়েক হাজার রকেট হামলা ঠেকানোর জন্য পুরো শক্তি কাজে লাগিয়েছিল আয়রন ডোম। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। ফলে মুহুর্মুহু রকেট হামলায় প্রথম দিকে প্রায় দিশাহারা হয়ে পড়ে ইসরায়েল।

ইসরায়েলের আয়রন ডোম মূলত ভূমি থেকে আকাশে নিক্ষেপ করা একটি স্বল্প পাল্লার প্রতিরক্ষাব্যবস্থা। মিসাইল বা রকেট প্রতিরোধক এই আয়রন ডোম মূলত তিনটি কাজ করে। রাডারের মাধ্যমে লক্ষ্যবস্তুকে চিহ্নিত করা, দ্রুত সেই লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য তৎপর হওয়া এবং ক্ষেপণাস্ত্র হামলাকে রুখে দেওয়া।

ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষাব্যবস্থার অন্যতম এটি। হিব্রু ভাষায় এর নাম কিপাট বারলজেল। কার্যকারিতার কারণেই ইসরায়েলের কাছে এটি গুরুত্বপূর্ণ। এর সাফল্যের হার ৯৫ শতাংশেরও বেশি।

২০১১ সাল থেকে প্রতিরক্ষায় এটি ইসরায়েলের অন্যতম ভরসা। এটি অনেকবার নতুন করে আপডেট করা হয়েছে। ইসরায়েলের দিকে ছোড়া স্বল্প-পাল্লার মিসাইল ও রকেটকে মাঝপথে নাস্তানাবুদ করে ইসরায়েলি নাগরিকদের বাঁচাতে এটি তৈরি করা হয়েছে।

ইসরায়েলেই রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমের আওতায় তৈরি করা হয়েছে আয়রন ডোম। এতে সাহায্য করেছে ওয়াশিংটন। এখনো মার্কিনিরা এ আয়রন ডোম চালানোর খরচ বহনে সহায়তা করে চলেছে।

এনডিটিভি জানায়, আয়রন ডোমের একেকটি ইন্টারসেপ্টরের মূল্য এক লাখ ডলার। এদিকে ইন্টারসেপ্টর মিসাইলের মূল্য ৫০ হাজার ডলার। এই অনুযায়ী যদি ইসরায়েল হামাসের ছোড়া মিসাইলগুলোর প্রত্যেকটি আটকাত তাহলে খরচ দাঁড়াত প্রায় দুই হাজার ৭৯ হাজার কোটি ডলার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

নিহত ৪ গারো পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১০

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১১

রাজধানীতে আজ কোথায় কী

১২

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১৩

বিশ্ব বাবা দিবস আজ

১৪

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৫

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১৬

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৭

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৮

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৯

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

২০
X