কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ১০:০৩ এএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১১:১৬ এএম
অনলাইন সংস্করণ
ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত

যুক্তরাষ্ট্রকে দায়ী করছে রাশিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনি-ইসরায়েল সংঘাত কোনোভাবেই থামছে না। দিনের পর দিন বাড়ছে মৃতের তালিকা। এমন পরিস্থিতিতে যুুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত। এ সময় তিনি চলমান এই সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন।

নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা খসড়া প্রস্তাবে রাশিয়ার পক্ষ থেকে জরুরিভিত্তিতে যুদ্ধবিরতি ও বন্দিবিনিময়ের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সব ধরনের সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে।

গাজায় ভূমি থেকে অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ফলে উত্তর গাজা থেকে পালিয়ে যাচ্ছে লাখ লাখ ফিলিস্তিনি। পলায়নের এ বহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে প্রায় ৭০ জন মারা গেছেন।

এদিকে লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক ফটো সাংবাদিক নিহত হয়েছেন। এ ছাড়া আলজাজিরা, রয়টার্স, এপিসহ অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।

বার্তা সংস্থা রায়টার্স নিশ্চিত করেছে শুক্রবার (১৩ অক্টোবর) ওই হামলায় তাদের ফটো সাংবাদিক ইসাম আবদুল্লাহ মারা গেছেন।

এর আগে উত্তর গাজায় বসবাসকারী ১০ লাখের বেশি ফিলিস্তিনিকে সরে যাওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে ইসরায়েল। তাদের দক্ষিণ গাজায় চলে যেতে বলা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

১০

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১১

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১২

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১৩

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১৪

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১৫

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১৭

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৮

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৯

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

২০
X