কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৩, ০৭:৫২ পিএম
আপডেট : ২১ জুন ২০২৩, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে প্রায় এক হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৯৮৮ জন কারাবন্দিকে মুক্তির আদেশ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

গত রোববার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার কথা জানায় আমিরাতের চাঁদ দেখা কমিটি। আগামী বুধবার ২৮ জুন সে দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। ইতিমধ্যে ঈদ উদযাপনের তোড়জোড় শুরু করে দিয়েছেন বাসিন্দারা। এরই মধ্যে বন্দিদের মুক্তি দেওয়ার ঘোষণা দিলেন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই বড় ধরনের উৎসবের আগে বন্দিদের ক্ষমা করে আসছেন আমিরাতের শাসকরা। প্রেসিডেন্টের এই ক্ষমার ফলে বন্দিরা তাদের ভবিষৎ নিয়ে পুনরায় চিন্তা-ভাবনা করার সুযোগ পাবেন। তারা পরিবার ও সমাজে ইতিবাচক অবদান রাখতে পারবেন।

২৮ জুন শুধু আমিরাতেই নয়, সৌদি আরবসহ অধিকাংশ মুসলিম দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। আর বাংলাদেশে মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরের দিন ২৯ জুন বৃহস্পতিবার ঈদুল আজহা উদযাপিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১০

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১১

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১২

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৩

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১৪

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৬

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১৭

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১৮

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

১৯

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

২০
X