কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০৭:২১ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

গাজার হাসপাতালে প্রতি মিনিটে আসছে একজন আহত

গাজায় হাসপাতালে এক আহত শিশুকে আনা হচ্ছে। ছবি: আল জাজিরা।
গাজায় হাসপাতালে এক আহত শিশুকে আনা হচ্ছে। ছবি: আল জাজিরা।

গাজায় মানবিক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। আলজাজিরা জানায়, গাজার হাসপাতালগুলোতে প্রতি মিনিটে একজন আহত রোগী আসছেন।

এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় জানিয়েছে, গাজার হাসপাতালগুলোতে আর মাত্র কয়েক ঘণ্টার জ্বালানি রয়েছে। খান ইউনিস এলাকার সবচেয়ে বড় নাসের হাসপাতালে প্রতিনিয়ত আহতদের নিয়ে অ্যাম্বুলেন্স আসছে। হাসপাতালগুলোতে খালি নেই বেড। বাইরে টানানো হয়েছে অস্থায়ী তাঁবু। এসবের ওপর যুক্ত হয়েছে খাবার পানি ও বিদ্যুতের সংকট। সব মিলিয়ে এ এক ভয়াবহ মানবিক বিপর্যয়।

নাসের হাসপাতালের ইমার্জেন্সি বিভাগপ্রধান মোহাম্মদ কানদিল জানান, স্রোতের মতো রোগীরা আসছে। হাসপাতালে পর্যাপ্ত বেড নেই। গত এক ঘণ্টায় ৬০ জন আহত ব্যক্তি এসেছেন। প্রতি মিনিটে একজন রোগী আসছেন। এছাড়া তেল দিয়ে জেনারেটরও বারবার বন্ধ হয়ে যাচ্ছে। এক ভিডিওবার্তায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেইর আল বালাহের আল-আকসা শহিদ হাসপাতালের ফরেনসিক প্যাথলজিস্ট ইয়াসির খাতাব বলেন, হাসপাতালে এত পরিমাণ লাশ আসছে যে এগুলো রাখার জায়গা হচ্ছে না। অনেক লাশ দিনের পর দিন হাসপাতালে পড়ে থাকে। এরপর এসে অন্যরা সেগুলো নিয়ে যায়।

গত শনিবার (৭ অক্টোবর) অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস। হামাসের হামলায় ইসরায়েলে এক হাজার ৩০০ জন নিহত হয়েছে। এ হামলার পরপর হামাসকে নির্মূলের অঙ্গীকার করে গাজায় পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েল। পাশাপাশি গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েলি সেনারা। এমনকি অবরোধের অংশ হিসেবে সেখানে খাবার, পানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল সরকার। এর ফলে চরম সংকটে পড়েছে গাজার হাসপাতালগুলো।

টানা আট দিনের ইসরায়েলি বিমান হামলায় গাজায় এখন পর্যন্ত ২ হাজার ৩২৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় ১০ হাজার মানুষ।

ফরেনসিক প্যাথলজিস্ট ইয়াসির খাতাব আরও বলেন, গাজায় ত্রাণ সহায়তার প্রয়োজন। মর্গের রেফ্রিজারেটর, চিকিৎসা সরঞ্জামের পাশাপাশি কফিন ও মরদেহ দাফনের জন্য সরঞ্জামের প্রয়োজন।

ভিডিও দেখতে ক্লিক করুন এখানে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১০

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১১

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১২

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৪

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৫

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৬

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৭

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৮

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৯

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২০
X