কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ০৪:২৭ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে এবার ইরানের সর্বোচ্চ নেতার কড়া হুঁশিয়ারি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত

ইসরায়েল ও হামাসের যুদ্ধ ১১তম দিনে গড়িয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় এখনো বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে প্রায় তিন হাজার মানুষ নিহত হয়েছে। আরও কয়েক হাজার মানুষ আহত হয়েছে। ইসরায়েলি বাহিনীর এসব হামলা অব্যাহত থাকলে মুসলমান ও প্রতিরোধ জোটের ক্রোধের সামনে কেউ টিকতে পারবে না বলে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। মঙ্গলবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ইরানি সরকারি বার্তা সংস্থা ইরনা।

মঙ্গলবার দক্ষিণ তেহরানে দেশের বুদ্ধিজীবী ও বিজ্ঞানীদের সঙ্গে এক বৈঠকে খামেনি বলেন, ইসরায়েলের অপরাধ চলতে থাকলে মুসলমান ও প্রতিরোধ বাহিনী ধৈর্যচ্যুত হয়ে পড়বে। তাদের কেউ থামাতে পারবে না। এটা তাদের জানা উচিত। এটাই সত্য।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর থেকেই ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে ইরান। গাজায় ইসরায়েল হামলা বন্ধ না করলে এই সংঘাত মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বলেও সতর্ক করেছে তেহরান।

ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান নৃশংসতার জন্য দখলদার ইসরায়েলি কর্মকর্তাদের বিচারের আওতায় আনতে হবে। পুরো বিশ্বের সামনে ফিলিস্তিনে গণহত্যার মতো অপরাধ করছে ইসরায়েলি সরকার। পুরো বিশ্ব তা দেখছে।

এর আগে গত সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ বন্ধ না করলে আগামী কয়েক ঘণ্টায় প্রতিরোধ জোট আগাম ব্যবস্থা নেবে।

প্রতিরোধ জোট বলতে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে বুঝিয়ে থাকে ইরান। এদের মধ্যে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও রয়েছে। এমন সতর্কবার্তা দেওয়ার আগে গত শনিবার হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর সঙ্গে বৈঠক করেন আমির আব্দুল্লাহিয়ান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X