কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে নিষেধাজ্ঞা দিতে ইরানের অহ্বান

ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর পতাকা। ছবি : সংগৃহীত
ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর পতাকা। ছবি : সংগৃহীত

টানা ১০ দিন পেরিয়ে ১১ দিনে গড়িয়েছে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ। বাড়ছে হতাহতের সংখ্যা। ইসরায়েলের হামলায় প্রতি ১৫ মিনিটে ফিলিস্তিনে একজন শিশুর মৃত্যু হচ্ছে। এমন পরিস্থিতিতে মুসলিম দেশগুলোকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে ইরান। এসব দেশকে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি।

ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) এক জরুরি বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আব্দুল্লাহিয়ান জোটের সদস্যভুক্ত দেশগুলোকে ইসরায়েলের ওপর তেল ও বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞার আহ্বান জানান।

বৈঠক শেষে জেদ্দায় তিনি বলেন, ওআইসির উচিত প্রথিতযশা আইনজীবীদের সমন্বয়ে গাজার আল আহলি হাসপাতালে বোমা হামলার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাদের মামলা দায়ের করা উচিত। এ সময় তিনি ইসরায়েলের সব রাষ্ট্রদূতকে বহিষ্কারেরও আহ্বান জানান।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রাইসি বলেন, মার্কিন ও ইসরায়েলি বোমার আগুন শিগগিরি ইহুদিবাদীদের গ্রাস করবে। এই যুদ্ধাপরাধের মুখে কোনো আদর্শবান ব্যক্তি নীরব থাকতে পারে না।

উল্লেখ্য, গতকাল অবরুদ্ধ গাজা উপত্যকার একটি হাসপাতালে ইসরায়েলের ভয়াবহ বোমা হামলা হয়। এ ঘটনার পর ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বার্তা সংস্থা আনাদোলুকে জানান, মঙ্গলবার গাজার আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে রোগী, নারী ও শিশু রয়েছে।

হামলার পরপর ফিলিস্তিনি প্রধানমন্ত্রী বলেছেন, এটি ভয়াবহ অপরাধ, গণহত্যা। ইসরায়েলকে যেসব দেশ সমর্থন করছে এ হামলার দায় তাদেরও রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

দুদকের সার্চ কমিটি গঠন

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

১০

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

১১

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

১২

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

১৩

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

১৪

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৫

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

১৬

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

১৭

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

১৮

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১৯

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

২০
X