কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় গণহত্যা নিয়ে রাষ্ট্রীয় শোক পালন করছে ইরান

হামলায় বিধ্বস্ত হাসপাতালের বাইরের এলাকা। ছবি : ইপিএ
হামলায় বিধ্বস্ত হাসপাতালের বাইরের এলাকা। ছবি : ইপিএ

গাজার আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে ইসরায়েলি বাহিনীর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রাইসি এ হামলার ঘটনায় রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। খবর পার্সটুডে।

মাজিক মাধ্যম এক্সে এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রাইসি বলেন, মার্কিন ও ইসরায়েলি বোমার আগুন শিগগিরি ইহুদিবাদীদের গ্রাস করবে। তিনি বলেন, এই যুদ্ধাপরাধের মুখে কোনো আদর্শবান ব্যক্তি নীরব থাকতে পারে না। এ সময় তিনি দেশটিতে এ হামলার কারণে বুধবারকে (১৮ অক্টোবর) রাষ্ট্রীয় শোক দিবস বলে ঘোষণা করেন।

অপর এক এক্সবার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেন, এই জঘন্য অপরাধের পর ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব মানবতার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের চেয়েও ইসরায়েলি রেজিম ঘৃণিত। তিনি হাসপাতালের এ হামলাকে যুদ্ধাপরাধ ও গণহত্যা বলে মন্তব্য করেন।

গতকালের ওই হামলায় অন্তত ৫০০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এ ছাড়া, বহু মানুষ আহত হওয়ার পাশাপাশি অসংখ্য লোক ধ্বংসস্তূপের নিচে পড়ে রয়েছে। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

উল্লেখ্য, গতকাল অবরুদ্ধ গাজা উপত্যকার একটি হাসপাতালে ইসরায়েলের ভয়াবহ বোমা হামলা হয়। এ ঘটনার পর ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বার্তা সংস্থা আনাদোলুকে জানান, মঙ্গলবার গাজার আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে রোগী, নারী ও শিশু রয়েছে।

এক বিবৃতিতে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনো শত শত মানুষ চাপা পড়ে আছে। হামলার ঘটনায় নিহত মানুষের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এটি যুদ্ধাপরাধ।

হামলার পরপর ফিলিস্তিনি প্রধানমন্ত্রী বলেছেন, এটি ভয়াবহ অপরাধ, গণহত্যা। ইসরায়েলকে যেসব দেশ সমর্থন করছে এ হামলার দায় তাদেরও রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসির উদ্দিন পাটোয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১০

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১১

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১২

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৩

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৪

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৫

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৬

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৭

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৮

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৯

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

২০
X