কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

আহতদের চিৎকারে ভারী হাসপাতালের সার্জারি বিভাগ

ইসরায়েলের হামলায় আহতদের নিয়ে ছোটাছুটি। ছবি : সংগৃহীত
ইসরায়েলের হামলায় আহতদের নিয়ে ছোটাছুটি। ছবি : সংগৃহীত

গাজার আল-আহলি হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলার সময়কার পরিস্থিতি তুলে ধরেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তারা বলছে, হামলার পর হাসপাতালের সার্জারি বিভাগ আহতদের সাহায্যের আর্তনাদে ভারী হয়ে উঠেছিল।

হাসপাতালের অর্থোপেডিক সাজারি বিভাগের প্রধান ফাদেল নাইম বলেন, আমরা বিশাল এক বিস্ফোরণের শব্দ শুনতে পেলাম। এরপর দেখি হাসপাতালে আহত এবং লোকজনের ক্ষতবিক্ষত দেহের বিভিন্ন অঙ্গ ছড়িয়ে ছিটিয়ে আছে।

তিনি বলেন, হামলার সাথে সাথে চারদিক থেকে লোকজন সার্জারি বিভাগের সামনে দৌড়ে আসতে থাকে। এ সময় তারা হেল্প হেল্প বলে চিৎকার করতে থাকে। এ ছাড়া তখন হাসপাতাল হতাহত লোকজন দিয়ে ভরে যায়।

বিভাগীয় এ প্রধান বলেন, আমরা কারও বাঁচানোর চেষ্টা করলে সেটা পারতাম। কিন্তু আমাদের সক্ষমতার চেয়ে হতাহতের সংখ্যা অনেক বেশি ছিল। আমরা অনেককে জীবিত দেখেছি। কিন্তু তাদের সাহায্য করতে পারিনি।

স্থানীয় বাসিন্দা আদনান আল নাকা এএফপিকে বলেন, হামলায় পুরো হাসপাতাল আগুনে ভরে যায়। এ সময় সেখানে শিশু, নারী ও বৃদ্ধরা ছিলেন।

উল্লেখ্য, গতকাল অবরুদ্ধ গাজা উপত্যকার একটি হাসপাতালে ইসরায়েলের ভয়াবহ বোমা হামলা হয়। এ ঘটনার পর ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বার্তা সংস্থা আনাদোলুকে জানান, মঙ্গলবার গাজার আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে রোগী, নারী ও শিশু রয়েছে।

হামলার পরপর ফিলিস্তিনি প্রধানমন্ত্রী বলেছেন, এটি ভয়াবহ অপরাধ, গণহত্যা। ইসরায়েলকে যেসব দেশ সমর্থন করছে এ হামলার দায় তাদেরও রয়েছে।

গাজার আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে ইসরায়েলি বাহিনীর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রাইসি বলেছেন, মার্কিন ও ইসরায়েলি বোমার আগুন শিগগিরি ইহুদিবাদীদের গ্রাস করবে। তিনি বলেন, এই যুদ্ধাপরাধের মুখে কোনো আদর্শবান ব্যক্তি নীরব থাকতে পারে না। এ সময় তিনি দেশটিতে এ হামলার কারণে বুধবারকে (১৮ অক্টোবর) রাষ্ট্রীয় শোক দিবস বলে ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১০

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১১

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১২

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৩

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৪

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৫

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৬

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১৭

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১৮

নেইমার ভক্তদের জন্য সুখবর

১৯

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

২০
X