কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় শান্তি ফেরাতে মিসরে বৈঠকে বসছেন বিশ্বনেতারা

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা। ছবি : সংগৃহীত

ইসরায়েল ও হামাসের যুদ্ধ ১৪ দিনে গড়িয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ থামাতে বিশ্বজুড়ে দাবি উঠলেও আমলে নিচ্ছে না কোনো পক্ষই। এমন পরিস্থিতিতে ২৩ লাখ মানুষের এই অঞ্চলে শান্তি ফেরাতে আগামীকাল শনিবার মিসরের কায়রোতে বৈঠকে বসবেন বিশ্বনেতারা। এরই মধ্যে আট দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এই বৈঠকে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

আটটি দেশ হলো বাহরাইন, সাইপ্রাস, মিসর, জার্মানি, ইতালি, জাপান, কুয়েত ও দক্ষিণ আফ্রিকা। এ ছাড়া ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল, ইইউর শীর্ষ কূটনীতিক জোসেপ বোরেল এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা এই শান্তি সম্মেলনে যোগ দেবেন। পুরো মধ্যপ্রাচ্যে যেন এই যুদ্ধ ছড়িয়ে না পড়ে সে লক্ষ্যে গত সপ্তাহে কায়রো, বৈরুত ও ইসরায়েল সফর করেছেন ক্যাথরিন কোলোনা।

গাজা সংকট মোকাবিলায় মিসরের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ আল-সিসির আহ্বানে এই শান্তি সম্মেলন হচ্ছে। মিসরীয় পররাষ্ট্রমন্ত্রী সামেহ শউকরি বলেছেন, গাজার পরিস্থিতি কতটা ভয়াবহ এই সম্মেলন আয়োজনের মাধ্যমে তা প্রতিফলিত হয়েছে।

বুধবার স্কাই নিউজ আরাবিয়াকে মিসরীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজায় উত্তেজনা প্রশমন, যুদ্ধবিরতি এবং দীর্ঘদিনের সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান নিয়ে আলোচনা করবেন বিশ্বনেতারা।

এর আগে একই দিন রাফা ক্রসিং দিয়ে অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা প্রদানে একটি চুক্তিতে পৌঁছান মিসরের প্রেসিডেন্ট আল-সিসি এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চুক্তির আওতায় মানবিক সহায়তা নিয়ে গাজায় ২০টি ট্রাক প্রবেশ করবে।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলার জবাবে সেখান টানা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের ১৪ দিনের বোমাবর্ষণে এখন পর্যন্ত গাজায় চার হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১২ হাজরের বেশি আহত হয়েছে। এ ছাড়া পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৮০ জনে দাঁড়িয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১০

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১১

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১২

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৩

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৪

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৭

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৮

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৯

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

২০
X