কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০১:৪৭ এএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ০২:৪৬ এএম
অনলাইন সংস্করণ

মুক্তি পেলেন ফিলিস্তিনে বন্দি দুই আমেরিকান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হামাসের হাতে জিম্মি থাকাদের মধ্যে দুই জন আমেরিকানকে ছেড়ে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শুক্রবার (২০ অক্টোবর) ওই দুই আমেরিকানকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে হামাসের সামরিক শাখা। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র বলেছেন- মানবিক কারণে দুই মার্কিন জিম্মিকে তারা মুক্তি দিয়েছেন।

আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা এক বিবৃতিতে বলেছেন, ‘আল-কাসাম ব্রিগেড মানবিক কারণে দুই আমেরিকান নাগরিককে (একজন মা ও তার মেয়ে) মুক্তি দিয়েছে।’ তিনি দাবি করেন, দু‘জনকে মুক্ত করে তারা আমেরিকান জনগণ এবং বিশ্বের কাছে প্রমাণ করতে চান যে- বাইডেন এবং তার প্রশাসনের দাবিগুলো মিথ্যা এবং ভিত্তিহীন।

এদিকে, হামাস জিম্মিদের মধ্যে কয়েকজনকে মুক্তি দেওয়ার বিনিময়ে ইসরায়েলিদের হামলা বন্ধ করার প্রস্তাব দিয়েছে। তবে ইসরায়েল এই প্রস্তাবে এখনো রাজি হয়নি বলে জানিয়েছে বিবিসি।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধারা। এই হামলার পর থেকে ইসরায়েলের সঙ্গে হামাসের সংঘাত চলছে। ইসরায়েলি বাহিনী নির্বিচারে হামলা করছে ফিলিস্তিনের গাজা উপত্যকায়। ইসরায়েলি বাহিনীর এই হামলায় এখন পর্যন্ত প্রায় ৪ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আর হামাসের হামলায় সহস্রাধিক ইসরায়েলির মৃত্যু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X