কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ১০:৩০ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১২:১০ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিভিন্ন শহরে রেড অ্যালার্ট জারি

পুরনো ছবি।
পুরনো ছবি।

উপুর্যুপুরি রকেট হামলায় বিপাকে ইসরায়েল। ২১ অক্টোবর শনিবার রাজধানী তেল আবিবসহ মধ্য ইসরায়েলের বাট ইয়াম, আশদদ শহরে রকেট হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র যোদ্ধারা। এরপর অন্তত ১৮ টি অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয় বলে প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল।

রেড এলার্ট জারি করা এসব জায়গার ভেতর রয়েছে, তেল আবিবের সিটি সেন্টার, দক্ষিণ তেল আবিব, জাফফা, বাত ইয়াম এবং লাখিস অঞ্চলের আসদদের উত্তরের শিল্পাঞ্চল, আসদদের আলেফ, বেত, দালেত, হেহ। এছাড়া দক্ষিণ শেফালার কাফর হানাগিদ অঞ্চলেও রেড এলার্ট জারি করা হয়েছে।

এর আগে দক্ষিণ ইসরায়েলের কিছু শহরে হামলা করে ইরান সমর্থিত গ্রুপ হিজবুল্লাহ। হামলায় আক্রান্ত এসব এলাকায় এখন পর্যন্ত হতাহতের সংখ্যা নিশ্চিত করা যায়নি।

টানা দুই সপ্তাহ পেরিয়ে ১৫তম দিনে গড়িয়েছে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ। তবে এ সময়ে কতজন সেনা ও পুলিশ কর্মকতা নিহত হয়েছেন তা এতদিনে জানা জায়নি। এবার সে সংখ্যাও জানিয়েছে ইসরায়েল। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধে মোট ১৪০৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩০৭ সেনা ও ৫৭ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া দেশটি হামাসের হাতে বন্দিদের সংখ্যাও জানিয়েছে। তারা বলছে যুদ্ধে এখন পর্যন্ত হামাসের হাতে ২১০ ইসরায়েলি সেনা ও বেসামরিক লোক বন্দি হয়েছেন। এ ছাড়া এখনও নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১০০ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১০

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১১

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১২

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৩

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৪

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৫

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৭

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৮

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৯

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

২০
X