কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০৫:১১ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

হুমকির মুখে নাগরিকদের সরিয়ে নিচ্ছে ইসরায়েল!

কিরিয়াত সোমা থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে আইডিএফ। ছবি : টাইমস অব ইসরায়েল
কিরিয়াত সোমা থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে আইডিএফ। ছবি : টাইমস অব ইসরায়েল

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার লেবাবন সীমান্ত থেকে ১৪টি সম্প্রদায়ের মানুষকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে। হিজবুল্লাহর ক্রমাগত রকেট ও মিসাইল হামলার কবলে এমন সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছে, রাষ্ট্রীয় খরচে চালিত গেস্টহাউজে নিয়ে যাওয়া হবে তাদের।

লেবাননের সঙ্গে দুই কিলোমিটার সীমান্তজুড়ে থাকা ২৮টি সম্প্রদায়ের মানুষকে গত সপ্তাহে এনইএমএ সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে। এ তালিকায় কিরয়াত সোমা শহরও রয়েছে।

আইডিএফ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, সরিয়ে নেওয়া ১৪টি সম্প্রদায় হলো- স্নির, দান, বিইত হিল্লেল, শেয়ার ইয়াশুভ, হাগশ্রিম, লিমান, মাতজুভা, এইলন, গোরেন, গরনত হাগালিল, ইভেন মেনাচেম, সাসা, জিভন এবং রামত নাফতালি।

এদিকে শনিবারের এক বিবৃতিতে হামাস জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র গতকাল রাতে গাজায় হামলা বাড়ানো হবে বলে ঘোষণা দিয়েছিলেন। এরপরই সেখানে হামলা জোরদার করে তারা। গতকাল রাতে ৫৫ জন নিহত হওয়ার পাশাপাশি এসব হামলায় ৩০টির বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে।

গত ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকায় নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামসের হামলার জবাবে গাজায় নির্বিচারে বোমাবর্ষণ করছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলের হামলায় গাজায় প্রায় সাড়ে চার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া হামাসের হামলায় ইসরায়েলে এক হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

১০

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

১১

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

১২

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

১৩

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

১৫

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

১৬

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১৭

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১৮

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১৯

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

২০
X