কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ১০:৪৩ এএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১১:৪০ এএম
অনলাইন সংস্করণ

গাজায় বন্দি প্রেমিকা, উতলা হয়ে উঠছেন ইসরায়েলি যুবক

ইনবার হায়মান ও তার প্রেমিক নোয়াম আলন। ছবি: এনডিটিভি
ইনবার হায়মান ও তার প্রেমিক নোয়াম আলন। ছবি: এনডিটিভি

হামাস ইসরায়েলের ওপর স্থল, সাগর ও আকাশপথে হামলা চালানো শুরুর পর ইনবার হায়মান নামে এক তরুণীকে অপহরণ করে হামাস। ইনবার হায়মান ইসরায়েলের হাইফা অঞ্চলে চিত্রকলার শিক্ষার্থী। তিনি সুপারনোভা মিউজিক ফেস্টিভালে ভলান্টিয়ারের কাজ করছিলেন। অক্টোবরের ৭ তারিখে তাকে অপহরণ করা হয়।

বিভিন্ন ভিডিওতে দেখা যায় যখন গুলি ও হত্যা শুরু হয়, তখন ফেস্টিভালে আসা মানুষজন হতবাক হয়ে দিগ্‌বিদিক ছুটতে শুরু করে। গুলির শব্দ শোনা যায়, এ সময় ২৭ বছর বয়সী ইনবারও ছুটতে শুরু করেন। তবে তিনি হামাসের হাতে ধরা খান। তখন তার সঙ্গে থাকা দুই সঙ্গী পালাতে সক্ষম হন।

একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ইনবারকে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যাচ্ছে দুজন হামাস সদস্য। তখন থেকে তার প্রেমিক নোয়াম আলন বিভিন্ন কর্তৃপক্ষের কাছে তার মুক্তির জন্য ধর্না দিচ্ছেন। দ্য মেসেঞ্জারকে তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে দুই সন্ত্রাসী তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে গাজায় নিয়ে গেছে।

আমি তাদের শুধু এটাই বলতে চাই যেন তাদের (হামাসের) যেন দয়া হয় এবং তাকে বাঁচিয়ে রাখা হয়। আমি সন্ত্রাসীদের কাছে খুব বেশি কিছু আশা করছি না। তবে তাকে যেন প্রয়োজনীয় খাবার ওষুধ দেওয়া হয় এটাই আমার প্রার্থনা।

নোয়াম বলেন, তিনি ইসরায়েলি ও যুক্তরাজ্য সরকারকে বন্দিদের ফিরে পেতে যা কিছু করা দরকার তা বাস্তবায়নের অনুরোধ জানিয়েছেন।

২৪ বছর বয়সী আলন গার্ডিয়ান পত্রিকাকে বলেন, আমি মন থেকে বিশ্বাস করি সে আমাদের ভেতর ফিরে আসবে। কিন্তু আমাদের এ জন্য করণীয় সবকিছু করতে হবে। আলন আরও জানান, ইনবারের শিল্পী বন্ধুরা তার মুক্তির জন্য বিভিন্ন রাস্তাঘাটে শিল্পকর্ম আঁকিয়েছে।

মিউজিক ফেস্টিভালে অন্তত ২৬০ জনকে হত্যা করা হয়। এ সময় ইনবারকে বন্দি হিসেবে ধরে নেওয়া হয়। বিভিন্ন ভিডিওতে ফেস্টিভালে যাওয়া মানুষজনকে জীবনভিক্ষা করতে দেখা যায়। এ সময় তাদের মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে করে বন্দি হিসেবে নিয়ে যাওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X