কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ১১:৩২ এএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ০৩:২১ পিএম
অনলাইন সংস্করণ

এবার বড় ভুল করে করে বসল ইসরায়েল

সীমান্তে নাম না প্রকাশ করা কোনো স্থানে ইসরায়েলি ট্যাংকের পাশে সেনারা। ছবি: আরব নিউজ
সীমান্তে নাম না প্রকাশ করা কোনো স্থানে ইসরায়েলি ট্যাংকের পাশে সেনারা। ছবি: আরব নিউজ

ইসরায়েলি সেনাবাহিনী এবার ভুলবশত আরেক দেশে হামলা করে বসল। রোববার তারা জানিয়েছে তাদের একটি ট্যাঙ্ক ভুলক্রমে মিসরীয় একটি নিরাপত্তচৌকিতে হামলা করেছে। মিসরের সঙ্গে গাজা সীমান্তে এ ঘটনা ঘটে।

এদিকে মিসরীয় সামরিক বাহিনী তাদের বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরণে সামান্য আহতের কিছু ঘটনা ছাড়া তেমন ক্ষতি হয়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

মিসরীয় সেনারা হামলার বিষয়ে আরও জানায়, ‘ইসরায়েলি বাহিনী হামলার সঙ্গে সঙ্গেই এ নিয়ে দুঃখ প্রকাশ করেছে এবং এ নিয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছে।’

মিসরীয় গণমাধ্যম জানিয়েছে, এ হামলায় গাজায় মিসরীয় সাহায্য পাঠানো বন্ধ হবে না। এ পর্যন্ত মিসরের উদ্যোগে গাজায় রাফা সীমান্ত দিয়ে ৩৭ ট্রাক ত্রাণ পাঠানো হয়েছে। এই সীমান্ত প্রায় দুই মাইল দীর্ঘ। উল্লেখ্য গাজার সঙ্গে শুধু মিসরেরই সীমান্ত রয়েছে।

৭ অক্টোবরে হামাসের হামলার পর থেকে ইসরায়েল ও গাজায় সীমান্ত পারাপার সম্পূর্ণ বন্ধ রয়েছে।

এদিকে ইসরায়েল জানিয়েছে, তৃতীয় সপ্তাহে পৌঁছেছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ। এখনো হামাসের হাতে ইসরায়েলি ২১২ নাগরিক বন্দি রয়েছে। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের কারণে এসব লোক বন্দি হয়েছেন। এদের মধ্যে মার্কিন নাগরিক মা ও মেয়েকে মুক্তি দিয়েছে হামাস। এ দুই মার্কিনির মুক্তিতে মধ্যস্থতা করা কুয়েতের কর্তৃপক্ষও বাকি দুজনের মুক্তির বিষয়ে কোনো মন্তব্য করেনি।

অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলছে, আমরা হামাসকে বলব কোনো ধরনের মিথ্যা প্রপাগান্ডা না ছড়াতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

মমতাজের জামিন বহাল

১১

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১২

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৩

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১৪

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১৫

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১৬

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৭

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৮

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৯

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

২০
X