কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

সেনাপ্রধানের সঙ্গে নেতানিয়াহুর বিরোধের গুঞ্জন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনায়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনায়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনায়ামিন নেতানিয়াহু ও দেশটির সেনাপ্রধানের মধ্যে বিরোধ দেখা দিয়েছে বলে খবর বেরিয়েছে। তবে এক যৌথ বিবৃতিতে এমন গুঞ্জনের কথা উড়িয়ে দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর ও সেনাবাহিনী।

বেশ কয়েক দিন ধরেই গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। এরই মধ্যে গাজা সীমান্তে হাজার হাজার সেনা ও সমরাস্ত্র জড়ো করেছে তারা। তবে গতকাল সোমবার ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, এই স্থল অভিযান নিয়ে নেতানিয়াহুর সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত ও সেনাপ্রধান হার্জেই হালেভির মতবিরোধ দেখা দিয়েছে। এই মতবিরোধের একপাশে প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত ও আইডিএফের প্রধান হার্জেই হালেভি। অন্যদিকে নেতানিয়াহু।

গাজায় স্থল অভিযান চালানোর অনুমতি দিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীতে চাপ দিচ্ছে সেনাবাহিনী। তবে তার কাছ থেকে সবুজ সংকেত না মেলায় তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। গাজায় হামাসের হাতে জিম্মি দুই শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে মুক্ত করতে স্থল অভিযান নিয়ে কালক্ষেপণ করছেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও স্থল অভিযান বিলম্ব করার পরামর্শ দিয়েছেন।

সেনাবাহিনী ও প্রধানমন্ত্রীর বিরোধের গুঞ্জনের মধ্যে প্রধানমন্ত্রীর দপ্তর ও সেনাবাহিনী যৌথ এক বিবৃতিতে স্থল অভিযান নিয়ে নিবিড়ভাবে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, হামাসের বিরুদ্ধে ইসরায়েলের পূর্ণ বিজয় আনতে ঘনিষ্ঠভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান। তাদের তিনজনের মধ্যে পূর্ণ আস্থা আছে। একই সঙ্গে দেশের গণমাধ্যমকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার পাশাপাশি এ ধরনের প্রতিবেদন প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া-ইউক্রেনকে শান্তিচুক্তির আহ্বান ট্রাম্পের

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

ভারতীয় টমেটো আমদানির বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ

পুনঃখননে মৃতপ্রায় খালে প্রাণের জোয়ার, স্বস্তিতে ফুলবাড়িয়াবাসী

মাসুম সাঈদ খানের কবিতা : আমাদের আর কোনো বিশ্বাস নেই

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কোন দল জিতবে বিশ্বকাপ

১০

স্ত্রীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

১১

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

১২

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

১৩

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

১৪

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ টাকা

১৫

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

১৬

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১৭

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১৮

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

১৯

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

২০
X