কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০৯:১৯ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় দুদিক থেকে ইসরায়েলিদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা 

গাজায় ইসরায়েলি সেনাদের ট্যাংক। ছবি : পিএ
গাজায় ইসরায়েলি সেনাদের ট্যাংক। ছবি : পিএ

এবার গাজায় দুদিক থেকে হামলার শিকার হয়েছে ইসরায়েলিরা। ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাস তাদের ওপর উত্তর ও দক্ষিণ থেকে হামলা চালিয়েছে। এর মধ্যে ক্ষেপণাস্ত্র হামলাও করা হয়েছে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হামাস জানিয়েছে, মঙ্গলবার সকালে গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলিদের ওপর ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও মেশিন গান হামলা করা হয়েছে। ফিলিস্তিনের বেসামরিক লোকদের ওপর ইসরায়েলের হামলা ও স্থল অভিযান নিয়ে উদ্বেগ বাড়তে থাকার মধ্যে এমন হামলা চালিয়েছে তারা।

গাজায় ক্রমেই স্থল অভিযানের পরিধি বাড়াচ্ছে ইসরায়েল। দেশটি জানিয়েছে, হামাসের হামলায় তাদের ১৪০০ নাগরিক নিহত হয়েছে। ফলে হামাসকে শাস্তি দিতে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ইসরায়েলের সেনারা গাজার উত্তর ও দক্ষিণের প্রধান সড়ককে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। সোমবার এসব শহরের দুটি স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তাদের সেনারা।

ইসরায়েলের হামলার জবাবে হামাসের সামরিক উইং আল কাসেম ব্রিগেড জানিয়েছে, মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ইসরায়েল। এ সময় তারা মেশিন গান দিয়ে হামলা চালিয়েছে। এ ছাড়া স্থানীয়ভাবে উৎপাদিত আল-ইয়াসিন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের চারটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

আল কাসেম ব্রিগেড আরও জানায়, দক্ষিণে ছাড়াও উত্তরে তারা ইসরায়েলের দুটি ট্যাংক এবং বুলডোজারকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, হামাস ইসরায়েলে হামলার দাবি করলেও তার সত্যতা যাচাই করা যায়নি। এ ছাড়া ইসরায়েলের সেনাবাহিনীও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

১০

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১১

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১২

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১৩

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১৪

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১৫

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১৭

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৮

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৯

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

২০
X