কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় আড়াই হাজার স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল

গাজায় বড় ধরনের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনারা। ছবি : সংগৃহীত
গাজায় বড় ধরনের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনারা। ছবি : সংগৃহীত

ইসরায়েল ও হামাসের যুদ্ধ ৩০তম দিনে গড়িয়েছে। দিন যত বাড়ছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার সংখ্যাও তত বাড়ছে। যুদ্ধ শুরুর প্রথম দিকে বোমা হামলা করলেও এবার সেখানে স্থল অভিযান শুরু করেছে। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ২৩ লাখের মানুষের এই অঞ্চলের আড়াই হাজার স্থাপনায় হামলা করেছে ইসরায়েলি বাহিনী। রোববার (৫ নভেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

রোববার গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা নিয়ে সবশেষ তথ্য দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ)। তারা বলছে, গাজায় আড়াই হাজার স্থাপনায় হামলা করেছে ইসরায়েলি সেনারা। এখনো সেখানে হামাসের সঙ্গে তাদের প্রত্যক্ষ লড়াই চলছে।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে গাজায় টানা বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত বোমাবর্ষণের মধ্যেই এবার সেখানে বড় ধরনের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনারা।

ইসরায়েলি হামলায় গাজায় সাড়ে ৯ হাজার মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুই-তৃতীয়াংশ নারী ‍ও শিশু। এ ছাড়া আহত হয়েছে আরও ২২ হাজার ফিলিস্তিনি।

এ ছাড়া ইসরায়েলি বোমা হামলা থেকে বাঁচতে গাজায় ঘরবাড়ি ছেড়ে ১৫ লাখ মানুষ বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। গত শুক্রবার (০৩ নভেম্বর জাতিসংঘের সহকারী মহাসচিব ও ফিলিস্তিনের মানবাধিকারবিষয়ক সমন্বয়ক লিন হেস্টিংস বলেছেন, গাজায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এখন ১৫ লাখ। তাদের মধ্যে প্রায় সাত লাখ মানুষ নিরাপদ ভেবে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনডব্লিউআরএর বিভিন্ন প্রতিষ্ঠানসহ হাসপাতাল, গির্জা ও স্কুলে আশ্রয় গ্রহণ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

১০

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

১১

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১২

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১৩

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১৪

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১৫

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১৬

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১৭

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১৮

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১৯

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

২০
X