মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ০২:০৩ এএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০৭:৪০ এএম
অনলাইন সংস্করণ

প্রেমিকের লাশের নিচে লুকিয়ে হামাসের হামলা থেকে বাঁচলেন ইসরায়েলি মডেল

নোয়াম মাজাল বেন ডেভিড ও তার প্রেমিক। ছবি : সংগৃহীত
নোয়াম মাজাল বেন ডেভিড ও তার প্রেমিক। ছবি : সংগৃহীত

ইসরায়েল এবং হামাসের মধ‍্যে রক্তক্ষয়ী যুদ্ধ এখনও চলমান রয়েছে। প্রাণঘাতী সংঘাতের মাঝেই উঠে আসছে যুদ্ধের ভয়ংকর সব কাহিনী। গুলিবিদ্ধ অবস্থায় প্রেমিকের মৃতদেহের নিচে লুকিয়ে হামাসের হামলা থেকে বেঁচে ফেরার প্রায় এক মাস পর ঘটনাটি সম্প্রতি প্রকাশ করেছেন নোয়াম মাজাল বেন ডেভিড নামক একজন ইসরায়েলি মডেল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, নোয়াম মাজাল বেন ডেভিড জানিয়েছেন, গত (৭ অক্টোবর) তার প্রেমিক এবং অন্যান্য বন্ধুদের সঙ্গে সকালে সুপারনোভার সংগীত কনসার্টে উপস্থিত ছিলেন। কনসার্টে হামাসের হামলায় তার প্রেমিক গুলিবিদ্ধ হয়ে মারা যান। তখন নিজের জীবন বাঁচাতে প্রেমিকের মৃতদেহের নিচে লাশের স্তূপে ঘেরা একটি স্থানে দুই ঘণ্টা যাবৎ মারা যাওয়ার ভান করে লুকিয়েছিলেন।

নোয়ামকেই আগে লুকাতে সাহায‍্য করছিলেন তার প্রেমিক। তবে এই পরিস্থিতিতে নোয়ামের প্রেমিকের গায়ে গুলি লাগে। নোয়াম একটি মেয়ের দেহের নিচে পড়ে থাকে যার কাঁধে এবং নোয়ামের প্রেমিকের শরীরে গুলি করা হয়েছিল।

নোয়াম মাজাল বেন ডেভিডও পায়ে এবং নিতম্বে আঘাত পেয়েছিলেন। লাশের স্তূপের নিচে থাকাকালীন শব্দ করলেই তার লুকিয়ে থাকার খবর পেয়ে যেত হামাসরা। একটি সাক্ষাত্‍কারে নোয়াম জানান, ‘আমরা সবাই আমাদের পরিবার এবং বন্ধুদের কল করে অবস্থান ভাগ করে নিচ্ছিলাম এবং সাহায্যের আকুতি জানাচ্ছিলাম। ১৬ জনের মধ্যে আমরা চারজন হয়তো বেঁচে গেছি। তখন ডেভিডকে বলেছিলাম, চলো আমরা কন্টেইনারের মধ‍্যে গিয়ে লুকিয়ে থাকি।’

লাশের স্তূপের মধ্যে পড়ে থাকা অবস্থায় বন্দুকধারীরা তাকে মৃত বলে ধরে নেয়। অবশেষে তাকে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী খুঁজে পেয়েছিল এবং তারা তাকে নিরাপদে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১০

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১১

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১২

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৩

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৫

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৬

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৭

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৮

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৯

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

২০
X