কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

আবারও লেবানন থেকে ইসরায়েলে হামলা

ইসরায়েল থেকে লেবানন সীমান্তে হামলা। পুরোনো ছবি।
ইসরায়েল থেকে লেবানন সীমান্তে হামলা। পুরোনো ছবি।

আবারও ইসরায়েলে হামলা চালিয়েছে লেবানন। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, সীমান্তে তাদের ওপর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামলা চালিয়েছে। খবর আলজাজিরার।

সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেন, লেবাননের সীমান্ত থেকে ছোড়া ২০টি রকেটলঞ্চার শনাক্ত করেছে তারা।

তিনি বলেন, লেবাননের হামলার জবাব দিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী হামলার জবাবে পাল্টা কামানের গোলা ছুড়েছে।

এর আগে মঙ্গলবার ইসরায়েলের সেনাবাহিনীর ট্যাংককে লক্ষ্য করে হামলা চালায় লেবানন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য জানায়।

আইডিএফ জানায়, লেবানন সীমান্তের সাতুলা এলাকায় সশস্ত্র গোষ্ঠী সেনাবাহিনীর ট্যাংকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে। এ সময় তারা সেনাবাহিনীর ট্যাংককে লক্ষ্য করে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, আজ সকালে ইসরায়েলের সেনাবাহিনী হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। লেবানন থেকে হামলার জবাবে পাল্টা এ হামলা চালানো হয়।

এরও আগে হিজবুল্লাহর কর্মকর্তারা ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল বেসামরিক লোকদের ওপর হামলা করলে তার জবাবে দ্বিগুণ প্রাণহানি ঘটাবে লেবানন। রোববার ইসরায়েলি হামলায় তিন শিশুসহ এক বৃদ্ধা নিহতের ঘটনায় এ হুঁশিয়ারি দেয় হিজবুল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X