কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ১১:১৪ এএম
অনলাইন সংস্করণ

পশ্চিম তীরে ইসরায়েলিদের ওপর হামলা

পশ্চিম তীরে ইসরায়েলি সেনারা। ছবি : এপি
পশ্চিম তীরে ইসরায়েলি সেনারা। ছবি : এপি

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলিদের ওপর হামলা চালিয়েছে ফিলিস্তিনিরা। এতে দুই ইসরায়েলি আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার (৯ নভেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান মাগেন ডেভিড আদম (এমডিএ) জানিয়েছে, পশ্চিম তীরের উত্তরাঞ্চলে ইতামারে ইসরায়েলিদের ওপর এ হামলা হয়। এ সময় এক ইসরায়েলি গুরুতর আহত হন। এ ছাড়া অপর ব্যক্তিও মাঝারি পর্যায়ের আহত হয়েছেন।

এমডিএ জানিয়েছে, ওই দুই ইসরায়েলিকে তাদের মেডিক্যাল টিম চিকিৎসাসেবা দিয়েছে। তাদের মধ্যে ২১ বছর বয়সী এক তরুণের অবস্থা গুরুতর। এ ছাড়া ২৩ বছর বয়সী অপর তরুণীর অবস্থা গুরুতর না হলেও তিনিও মাঝারিভাবে আহত হয়েছেন। তবে এ হামলার সময় আলৌকিকভাবে ৫ মাস বয়সী এক শিশু বেঁচে গেছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, হামলার পর ইসরায়েলি ওই ব্যক্তি নিজে গাড়ি চালিয়ে নিকটস্থ বসতির কাছে যান। এরপর সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেয় মেডিক্যাল টিম। পরে হেলিকপ্টারে করে তাদের দুজনকে উন্নত চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়।

এর আগে বুধবার (৮ নভেম্বর) ইসরায়েলের তিনটি শহরে রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড জানায়, তারা ইসরায়েলের তিনটি শহরে হামলা চালিয়েছে। এ শহরগুলো হলো গুশ দান, সেদরত ও মেফালসিম। এসব শহরে হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা জানাতে পারেনি সামরিক শাখা।

হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড জানিয়েছে, তারা বেত লাহিয়ার উত্তর পূর্ব অঞ্চলে হামলা চালিয়েছে। এ সময় তারা একটি ট্যাংকও ধ্বংস করেছে। সামরিক এ শাখাটি এর আগে গাজার দক্ষিণ পূর্বাঞ্চলে দুটি ট্যাংক এবং উত্তরে আরেকটি ট্যাংক ও সেনাদের যান ধ্বংস করেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১০

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১১

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

১২

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১৩

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১৪

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১৫

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৬

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৭

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১৮

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৯

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

২০
X