কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

গলায় ফিলিস্তিনি কেফিয়্যাহ জড়িয়ে সৌদি আরবে ইরানি প্রেসিডেন্ট

শনিবার কেফিয়্যাহ পরিহিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে স্বাগত জানান সৌদি কর্মকর্তারা। ছবি : সংগৃহীত
শনিবার কেফিয়্যাহ পরিহিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে স্বাগত জানান সৌদি কর্মকর্তারা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের প্রতীক কেফিয়্যাহ গলায় জড়িয়ে সৌদি আরবের মাটিতে পা রেখেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। গত মার্চে চীনের মধ্যস্থতায় দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার পর এটাই রাইসির প্রথম সৌদি সফর। ইরানি রাষ্ট্রীয় চ্যানেল আল-এখবারিয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে।

আল-এখবারিয়ায় সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, কেফিয়্যাহ পরিহিত রাইসি বিমান থেকে নামছেন। এ সময় তাকে সৌদি সরকারের কর্মকর্তারা বিমানবন্দরে অভ্যর্থনা জানাচ্ছেন।

এর আগে গাজা যুদ্ধ নিয়ে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সম্মেলনে যোগ দিতে শনিবার সকালে সৌদির উদ্দেশে তেহরান ত্যাগ করেন রাইসি। বিমান চড়ার আগে তিনি বলেন, এই সম্মেলন বিশ্বের সব মানুষের। বিশেষ করে মুসলিম উম্মাহর।

ফিলিস্তিন ইস্যু নিয়ে শুধু কথার কথা না বলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে ইরানি প্রেসিডেন্ট বলেছেন, আশা করছি, ফিলিস্তিন ইস্যুতে ইসলামি দেশগুলোর প্রধানরা দৃঢ় সিদ্ধান্তে পৌঁছাবেন এবং তা পুরোপুরি বাস্তবায়িত হবে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ নিয়ে সৌদি আরবের আহ্বানে রিয়াদে বৈঠকে বসছেন আরব লিগ ও ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) নেতারা।

এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গাজা সংঘাত ও এর কারণে সৃষ্ট মানবিক বিপর্যয় নিয়ে শনিবার রিয়াদে আরব লিগের শীর্ষ সম্মেলন হবে। এর পরের দিন রোববার ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর মধ্যে আরেকটি সম্মেলন অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদল নেতা বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X