কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

গাজার আল-শিফা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে ৩৯ শিশু

গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা। ছবি : সংগৃহীত
গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফায় একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি হামলার মধ্যে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় হাসপাতালের সব জেনারেটর বন্ধ হয়ে গেছে। এ কারণে এই হাসপাতালে এখন মৃত্যুর সঙ্গে লড়ছে ইনকিউবেটরে থাকা ৪৫টি শিশু। খবর আলজাজিরার।

হামাস শাসিত গাজার উপস্বাস্থ্যমন্ত্রী ডা. ইউসুফ আবু আলরেশ বলেছেন, আমাদের ইনকিউবেটরে ৪৫টি নবজাতক শিশু আছে। এসব শিশু এখন মৃত্যুর সঙ্গে লড়ছে। আমরা হাসপাতালের ভেতরে সম্পূর্ণ আটকা। বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন। কোনো চিকিৎসা ব্যবস্থা ছাড়াই এখানে পড়ে আছি। আমরা মৃতদেহ পর্যন্ত দাফন করতে পারছি না।

ইসরায়েলি হামলার মধ্যে হাসপাতালের বর্তমান পরিস্থিতি বর্ণনা করে ডা. ইউসুফ বলেন, জ্বালানি না থাকায় হাসপাতালের সব জেনারেটর বন্ধ হয়ে গেছে। কেউ হাসপাতালের আশপাশে ঘোরাফেরা করতে পারছে না। ড্রোন ছাড়াও সেখানে ইসরায়েলি স্নাইপার মোতায়েন করে রাখা হয়েছে। কেউ নড়াচড়া করলেই গুলি করছে।

এদিকে গাজায় টানা ৩৬ দিনের অব্যাহত বোমাবর্ষণে নিহত মানুষের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত গাজায় ১১ হাজার ৭৮ জন মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে ৪ হাজার ৫০৬ জন শিশু রয়েছে।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে গাজায় টানা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত বোমাবর্ষণের মধ্যেই এবার সেখানে বড় ধরনের স্থল হামলা শুরু করেছে ইসরায়েলি সেনারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১০

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১১

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১২

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৩

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৪

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৫

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৬

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৭

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

১৮

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

১৯

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

২০
X