কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

গাজার পার্লামেন্ট ভবন দখলে নেওয়ার দাবি ইসরায়েলের

গাজার পার্লামেন্ট ভবনের ভেতরে ইসরায়েলি সেনারা। ছবি : সংগৃহীত
গাজার পার্লামেন্ট ভবনের ভেতরে ইসরায়েলি সেনারা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার পার্লামেন্ট ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠান নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরুর এক মাসের বেশি সময় পর মঙ্গলবার (১৪ নভেম্বর) এমন দাবি করল তেলআবিব। খবর এএফপির।

মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজার ক্ষমতাসীন হামাসের পার্লামেন্ট, সরকারি ভবন, পুলিশের সদর দপ্তর ও একটি প্রকৌশল ভবন দখল করেছে ইসরায়েলি সেনারা। এই প্রকৌশল ভবনটি অস্ত্র উৎপাদন ও উন্নয়নে ব্যবহৃত হয়ে আসছিল।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলি নাগরিক হত্যার পাশাপাশি দুই শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করে নিয়ে আসে হামাস। এদিনই হামাসকে নিশ্চিহ্নের নামে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এক মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় ১১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে সাড়ে সাত হাজারের বেশি নারী ও শিশু রয়েছে।

গাজায় হাজার হাজার মানুষ হত্যার প্রতিবাদ এবং যুদ্ধবিরতির দাবিতে বিশ্বজুড়ে প্রতিদিন লাখ লাখ মানুষ বিক্ষোভ-সমাবেশ করলেও তা আমলে নিচ্ছে না ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা। এখন আবার ইসরায়েলি সেনারা গাজার হাসপাতাল লক্ষ্য করে হামলা শুরু করেছে। যদিও এসব হাসপাতালে ঘরছাড়া লাখো ফিলিস্তিনি নাগরিক আশ্রয় নিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১০

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১১

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১২

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৩

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৪

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১৫

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

১৭

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

১৮

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

১৯

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

২০
X