কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ০২:০৬ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

গাজার টানেলের ছবি প্রকাশ করে ইসরায়েলের বার্তা

গাজার একটি টানেল। ছবি : আইডিএফ
গাজার একটি টানেল। ছবি : আইডিএফ

গাজার সবচেয়ে চিকিৎসাকেন্দ্র আল-শিফা হাসপাতালের তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ হাসপাতালে আজ দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু করেছে। এবার তারা হাসপাতালের নিচে হামাসের টানেল খুঁজে পেয়েছে দাবি করে তার ছবি ও ভিডিও প্রকাশ করেছে। শুক্রবার (১৭ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আইডিএফ শুক্রবার সকালে টানেলের ছবি ও ভিডিও প্রকাশ করেছে। তারা দাবি করেছে, এ টানেলটি গাজার হাসপাতলের নিচ অবস্থিত। শুক্রবার সকালে এটি উদ্ধারের দাবি করেছে তারা। তাদের দাবির সত্যতা যাচাই করতে পারিনি বিবিসি।

এক্সে এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, আল-শিফা হাসপাতাল কমেপ্লেক্সের খেবর থেকে হামাসের একটি টানেল উন্মোচন করা হয়েছে। এ টানেলটির প্রবেশপথ গাজার সিটি হাসপাতালের মাঠে গিয়ে মিলিত হয়েছে।

ছবি শেয়ার করে আইডিএফ জানিয়েছে, গাজার প্রধান শিশু হাসপাতাল আল-রানতিসির ভেতরে আরও এটি টানেল রয়েছে।

এর আগে মঙ্গলবার নতুন করে হামাসের সদরদপ্তর হিসেবে পরিচালিত একটি বিশেষ টানেল ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। বলা হচ্ছে এই টানেল থেকেই গত ৭ অক্টোবরের নজিরবিহীন হামলা পরিচালনা করে স্বাধীনতাকামী গোষ্ঠীটি।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, গাজার রাজধানী গাজা সিটিতে অবস্থিত হামাসের একটি সামরিক কমান্ড সেন্টারের নিচে এই বিশেষ টানেলটি অবস্থিত। টানেলটি দখলে অংশ নিয়েছে ইসরায়েলি বাহিনীর উচ্চ ক্ষমতাসম্পন্ন ৪০১ ও গিভাতি ইউনিটের সেনারা। বলা হচ্ছে হামাসের এই বিশেষ টানেলটি ইসরায়েলের কিরিয়া সামরিক সদরদপ্তরের নিচে অবস্থিত আইডিএফের টানেলের মতোই বিস্তৃত ও সাজানো।

ইসরায়েলি বাহিনী জানায়, বিশেষ এই টানেলটি মাটি থেকে প্রায় ৩০ মিটার নিচে অবস্থিত। ওপর থেকে নিচে নামতে ব্যবহার করা হয় সাতজনের ধারণক্ষমতা সম্পন্ন একটি লিফট। ধারণা করা হচ্ছে টানেলটিতে গাজার হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার ও হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফ লুকিয়ে ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১০

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১১

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১২

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৩

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৪

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৫

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৬

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৭

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৮

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

১৯

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

২০
X