কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ১১:৪২ এএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সিআইএ ও মোসাদ প্রধানের বৈঠক

ছবি : ‍সংগৃহীত
ছবি : ‍সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টালিজেন্স এজেন্সি (সিআইএ) এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানরা কাতারে বৈঠক করেছেন। বৈঠকে তারা ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেন। এ ছাড়াও হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্ত করার বিষয়ে আলোচনা করেন তারা।

সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস এবং গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া মঙ্গলবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সাথে বৈঠক করেছেন। গাজায় মূল চার দিনের মানবিক বিরতির মেয়াদ শেষ হওয়ার পরপরই এ মেয়াদ আরও দুই দিন বাড়ানো হয়।

ইসরায়েল ও হামাসের সমঝোতা করার মধ্যস্থতায় নেতৃত্ব দিচ্ছে কাতার। এর আগে নয় নভেম্বর বার্নস ও বার্নিয়া কাতারের প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক করেছিলেন।

এদিকে অক্টোবরের ৭ তারিখ হামাসের হামলার সময় অপহৃত আরও ১২ বন্দিকে মঙ্গলবার ছেড়ে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এ সময় ৩০ ফিলিস্তিনি নারী ও শিশুকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এটি ছিল পঞ্চম বন্দি বিনিময়।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার ১০ ইসরাইলি এবং ২ থাই নাগরিককে মুক্তি দেয় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস।

চলমান পরিস্থিতিতে গাজায় অবস্থানরত ফিলিস্তিনিরা আশা করছেন ইজরায়েল-হামাস যুদ্ধবিরোধী আরও বাড়বে। কারণ, ইজরায়েলি বোমা হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পূরণ করার জন্য প্রচুর পরিমাণে ত্রাণ প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X