কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

মক্কায় ভারি বৃষ্টিতে প্লাবিত রাস্তাঘাট (ভিডিও)

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টি ও বজ্রপাত হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া অফিস রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

খালিজ টাইমস জানায়, অনলাইনে ছড়ানো ভিডিওগুলোতে দেখা গেছে, এ অঞ্চলে ভারি বৃষ্টিপাতের কারণে মক্কার রাস্তাগুলো প্লাবিত হয়েছে ৷ ন্যাশনাল সেন্টার ফর মেটিরিওলজি দেশের বিভিন্ন স্থানে হলুদ সতর্কতা জারি করেছে।

দেশটির আবহাওয়া অফিসের মতে, বুধবার পর্যন্ত বৃষ্টি, বজ্রঝড় এবং ধূলিঝড় অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় ‘আরব স্টর্মস’ নামের একটি পেজে প্রকাশিত বেশকিছু ভিডিওতে দেখা যায়, গাড়িগুলো বৃষ্টিতে প্লাবিত রাস্তা পার হওয়ার চেষ্টা করছে। পার্ক করা গাড়িগুলোর জানালার কাছে পানি পৌঁছে গেছে।

আরেকটি ভিডিওতে দেখা যায়, কাবার কাছে তীর্থযাত্রীরা প্রচণ্ড বৃষ্টি এবং প্রবল বাতাসের ভেতরে ইবাদত করছেন। এ সময় কিছু লোককে ছড়িয়ে-ছিটিয়ে আশ্রয় খুঁজতে দেখা যায়।

এ ছাড়া, সৌদি আরবের আরেক গুরুত্বপূর্ণ শহর জেদ্দায়ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১০

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১১

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১২

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৩

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৪

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৫

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৬

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৭

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৮

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৯

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

২০
X