কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ১১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি সেনাবাহিনীর ওপর দু’পক্ষের হামলা

দখলে নেওয়া ইসরায়েলি সেনাদের ট্যাংক। পুরোনো ছবি।
দখলে নেওয়া ইসরায়েলি সেনাদের ট্যাংক। পুরোনো ছবি।

গাজায় স্থল অভিযানের পর থেকে একের পর এক বিপদে পড়ছে ইসরায়েলি সেনাবাহিনী। এবার সেনাবাহিনীর ওপর হামলা চালিয়েছে দুপক্ষ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে।

হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড জানিয়েছে, তারা ইসরায়েলের সেনাবাহিনীর ওপর হামলা চালিয়েছে। সময় ইসরায়েলের একটি মেরকাভা ট্যাংক, সেনাদের বহনকারী একটি গাড়ি একটি বুলডোজার ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার দক্ষিণে খান ইয়ানিসে ইয়াসিন-১০৫ রকেট দিয়ে হামলা চালানো হয়।

অন্যদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলি সেনাদের ট্যাংক গুঁড়িয়ে দিয়েছে।

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তারা মালকিয়া কিবুটজে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। সময় তাদের একটি ট্যাংক গুঁড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ। এছাড়া হামলার কারণে ট্যাংকের ভেতরে থাকা ইসরায়েলি সেনারা আহত হয়েছেন অথবা তাদের মৃত্যু হয়েছে।

এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সোমবার গাজায় তাদের আরও দুই সেনা নিহত হয়েছে। গাজার উত্তরাঞ্চলে হামাসের সাথে সংঘর্ষে এসব সেনা নিহত হন।

একই সময়ে আইডিএফ জানায়, গাজার দক্ষিণেও হামাসের সাথে তাদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ইসরায়েলের আরও দুই সেনা গুরুতর আহত হয়েছে। আহত ওই দুই সেনা গোলানি ব্রিগেডের ১৩ ব্যাটালিয়নের সদস্য।

এদিকে গাজায় অভিযান চালিয়ে বিপাকের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর অব্যাহত হামলার মধ্যে ইসরায়েলে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিড। ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো কোনো ইসরায়েলি বিরোধীদলীয় নেতা নির্বাচন আয়োজনের দাবি জানালেন। খবর আনাদোলুর।

রোববার (১৭ ডিসেম্বর) ইয়ার ল্যাপিড বলেন, বেনিয়ামিন নেতানিয়াহু প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে পারেন না। যুদ্ধের সময়ও দেশে নির্বাচন হতে পারে।

অন্যদিকে সম্প্রতি এক জনমত জরিপে উঠে এসেছে, দেশের মানুষের কাছে জনপ্রিয়তা হারাচ্ছেন নেতানিয়াহু। অর্ধেকের বেশি ইসরায়েলি তাকে আর প্রধানমন্ত্রীর পদে দেখতে চান না। তার স্থলে সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X