কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ১০:২৩ এএম
অনলাইন সংস্করণ

২০০ ফিলিস্তিনি যোদ্ধাকে গ্রেপ্তারের দাবি ইসরায়েলের

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত এক সপ্তাহে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসলামিক জিহাদের ২০০ যোদ্ধাকে গ্রেপ্তারের দাবি করেছে ইসরায়েল। গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদের জন্য ইসরায়েলের মূল ভূখণ্ডে নেওয়া হয়েছে। খবর বিবিসির।

হামাসকে নির্মূল করার লক্ষ্যে গাজায় সামরিক অভিযান ও আক্রমণ শুরু করার পর থেকে ৭০০ ফিলিস্তিনি যোদ্ধাকে গ্রেপ্তারের দাবি করেছে ইসরায়েল। তবে ইসরায়েলের এমন দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি।।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে প্রায় ১১৪০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল।

শনিবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, টানা ১১ সপ্তাহের ইসরায়েলি হামলায় গাজায় ২০ হাজার ২৫৮ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশ নারী ও শিশু। আহত হয়েছেন আরও ৫৩ হাজার ৬৮৮ জন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে আরও হাজার হাজার মরদেহ।

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় অন্তত ২০১ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৩৭০ জন আহত হয়েছেন। এদের মধ্যে মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবিরে বোমা হামলায় শিশুসহ অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাবালিয়া ক্যাম্পে আরেকটি হামলায় আরও ডজন খানেক মানুষ নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে গাজায় যুদ্ধে গিয়ে আরও পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জনিয়েছে ইসরায়েল। এ নিয়ে গত অক্টোবরের শেষ দিকে গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে ১৪৪ জন ইসরায়েলি সেনা প্রাণ হারাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X