কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ০২:৫৪ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

১৩ বছর পর কূটনৈতিক সম্পর্ক জোড়া লাগাল তুরস্ক-মিসর

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। ছবি : সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। ছবি : সংগৃহীত

১৩ বছর পর সর্বোচ্চ পর্যায়ে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে তুরস্ক ও মিসর। কয়েক মাসের উচ্চ পর্যায়ের বৈঠকের পর আজ মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দুই দেশ।

তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, কায়রোতে রাষ্ট্রদূত হিসেবে সালিহ মুতলু সেনকে মনোনীত করেছে তুরস্ক। অন্যদিকে আঙ্কারায় রাষ্ট্রদূত হিসেবে আমর আলহামামিকে মনোনীত করেছে মিসর।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের এ পদক্ষেপ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়িত হয়েছে। দুই দেশের সম্পর্ক পুনরায় স্বাভাবিক করতে এ পদক্ষেপ নেওয়া। একই সঙ্গে তুর্কি ও মিসরীয় জনগণের স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করার পারস্পরিক সদিচ্ছার দিকটিও এর মাধ্যমে প্রকাশিত হয়েছে।

২০১৩ সালে আঙ্কারার মিত্র মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করা হলে তুরস্ক ও মিসরের মধ্যে সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। পরের বছর মিসরের তৎকালীন সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-সিসি প্রেসিডেন্ট নির্বাচিত হন। এর পর থেকে চার্জ দ্য অ্যাফেয়ার্স পর্যায়ে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে দুই দেশ।

তবে তুরস্কে ফেব্রুয়ারির ভূমিকম্প ও মে মাসে এরদোয়ানের পুনর্নির্বাচনের পর সম্পর্কের বরফ গলাতে দুই পক্ষই এগিয়ে আসে। এমনকি প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর এরদোয়ানকে অভিনন্দন জানাতে আল-সিসি ফোন করলে তাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান এরদোয়ান। ঈদুল আজহার ছুটির পর আল-সিসির তুরস্ক সফরের কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১০

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১১

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১২

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৩

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৪

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৫

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৬

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৭

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

১৮

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

১৯

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

২০
X