কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০৮:৪৯ এএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০৯:০১ এএম
অনলাইন সংস্করণ

গাজায় অভিযানের ভবিষ্যৎ পরিকল্পনা জানাল ইসরায়েল

ইসরায়েলি সেনাদের ট্যাংক। ছবি : সংগৃহীত।
ইসরায়েলি সেনাদের ট্যাংক। ছবি : সংগৃহীত।

গাজায় অব্যাহতভাবে বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী প্রথমে বিমান হামলা ‍শুরু করলেও পরে এর মাত্রা বেড়েছে। শুরু করা হয়েছে স্থল অভিযান। এবার গাজায় অভিযানের পরবর্তী ধাপ ও ভবিষ্যৎ নিয়ে ইসরায়েলে পরিকল্পনা জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্লান্ট। বৃহস্পতিবার ( ৪ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্লান্ট বলেন, গাজায় স্থল অভিযানের মাধ্যমে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আমরা নতুন করে সেখানে অভিযানের পরিকল্পনা করছি। নতুন পরিকল্পনায় সেখানে আরও অভিযান, টানেল ধ্বংস, আকাশ ও স্থল অভিযান এবং স্পেশাল অপারেশন চালাবে ইসরায়েল।

গাজার দুই দশমিক তিন মিলিয়ন (২৩ লাখ) জনসংখ্যার উল্লেখযোগ্য সংখ্যক লোক বর্তমানে দক্ষিণাঞ্চলে বসবাস করছেন। এদের অনেকে সাময়িক বসতি ও আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তবে উপত্যকায় এখনও হামাস নেতাদের নির্মূল করা ও ইসরায়েলি জিম্মিদের উদ্ধার করতে অভিযান চালিয়ে যাচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, হামাসকে নির্মূলের নামে চলমান এ অভিযান যতক্ষণ প্রয়োজন মনে করা হবে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে।

গাজায় গত ৭ অক্টোবর থেকে হামলা শুরু করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর তথ্যমতে, সেখানে ইসরায়েলের ২৪০ জন জিম্মি রয়েছেন। এ ছাড়া তাদের হামলায় ইসরায়েলের এক হাজার ২০০ লোক নিহত হয়েছেন।

অন্যদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় ২২ গাজার ৪০০ লোক নিহত হয়েছেনে। এ ছাড়া তাদের অভিযানের কারণে বেশিরভাগ মানুষকে জোর করে বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে এবং এগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

দুদকের সার্চ কমিটি গঠন

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

১০

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

১১

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

১২

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৩

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

১৪

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

১৫

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

১৬

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১৭

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১৮

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১৯

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

২০
X