কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

৪২ হাজার অভিবাসীকে ফেরত পাঠাল কুয়েত

বিমানবন্দরে অভিবাসীদের অপেক্ষা। ছবি : রয়টার্স
বিমানবন্দরে অভিবাসীদের অপেক্ষা। ছবি : রয়টার্স

অভিবাসীদের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে কুয়েত প্রশাসন। দেশটির প্রত্যাবাসন প্রশাসন ২০২৩ সালে রেকর্ড অভিবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে। শনিবার (৬ জানুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রত্যাবাসন প্রশাসন গত বছরে অভিবাসীদের নিয়ে নতুন রেকর্ড গড়েছে। আইন ভঙ্গের অভিযোগে অপ্রত্যাশিতসংখ্যক অভিবাসীকে দেশটি ফেরত পাঠিয়েছে।

পরিসংখ্যনে দেখা গেছে, দেশটি ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪২ হাজার ৮৯২ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে। এসব অভিবাসীর মধ্যে ২৫ হাজার ১৯১ জন পুরুষ এবং ১৭ হাজার ৭০১ জন নারী রয়েছেন।

এসব অভিবাসীর মধ্যে ৪২ হাজার ২৬৫ জনকে প্রশাসনিকভাবে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে ২৪ হাজার ৬০৯ জন পুরুষ আর ১৭ হাজার ৬৫৬ জন নারী রয়েছেন। এছাড়া দেশটি বিচারিক প্রক্রিয়ায় ৬২৭ জনকে ফেরত পাঠিয়েছে। এদের মধ্যে ৫৮২ জন পুরুষ ও ৪৫ জন নারী রয়েছেন।

অভিবাসীদের ফেরত পাঠানোর সংখ্যা উল্লেখযোগ্য আকারে বেড়ে যাওয়ার পেছনে দেশটির নিরাপত্তা সংস্থাগুলোর প্রচার ও সক্রিয় ব্যবস্থার বিষয়টি উল্লেখ করা হয়েছে। দেশটির প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল খালেদের তত্ত্বাবধানে ও নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

সূত্র জানিয়েছে, কুয়েত সরকার বর্তমানে আবাসিক আইন ও অন্যান্য প্রবিধান কার্যকরে জোর দিয়েছে। এজন্য দেশটি অভিবাসীদের কঠোরভাবে আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

১২

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১৩

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১৪

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১৫

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৬

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৮

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৯

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

২০
X