কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনে মার্কিন-ব্রিটিশ হামলায় বাড়ল তেলের দাম

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বড় সমর্থক ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা। তাদের সমর্থনের অংশ হিসেবে লোহিত সাগরে ইসরায়েলগামী ও ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে হামলা করে আসছে তারা। বিদেশি জাহাজে হুতিদের হামলার এই সক্ষমতা খর্ব করতে ইয়েমেনে ইরান-সমর্থিত গোষ্ঠীটির বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। তাদের এই হামলার পরই শুক্রবার বিশ্ববাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লোহিত সাগরে বিদেশি জাহাজে হুতিদের হামলার জবাবে ইয়েমেনে তাদের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের বিমান ও নৌ হামলার জেরে বিশ্ববাজারে তেলের দাম ৪ শতাংশ বেড়েছে।

বর্তমানে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ৪৫ শতাংশ বেড়ে ৮০ দশমিক ৫২ ডলার হয়েছে। এ ছাড়া ডব্লিউটিআই ক্রুডের দাম ৪ দশমিক ১ শতাংশ বেড়ে ৭৪ দশমিক ৯৯ ডলারে দাঁড়িয়েছে।

হারগ্রিভস ল্যান্সডাউনের অর্থ ও বাজারবিষয়ক প্রধান সুসানাহ স্ট্রিটার বলেছেন, (যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের) হামলার পর তেলের দাম নাটকীয়ভাবে বেড়েছে। গত ডিসেম্বরের তুলনায় ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৭ শতাংশ বেড়েছে।

তিনি বলেন, বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যাচ্ছে ব্রিটিশ সরকার এমন পরিস্থিতির কথা বিবেচনা করছে যেখানে লোহিত সাগরের সংকট অব্যাহত থাকলে তেলের দাম ব্যারেলপ্রতি ১০ ডলার এবং গ্যাসের দাম ২৫ শতাংশ বাড়তে পারে।

গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হলে হামাসের প্রতি সমর্থন জানায় হুতি বিদ্রোহীরা। তাদের সমর্থনের অংশ হিসেবে নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েলগামী ও ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে হামলা করে আসছে তারা। তাদের হামলার ভয়ে বিভিন্ন জাহাজ কোম্পানি হয় লোহিত সাগর এড়িয়ে যাচ্ছে ভিন্ন পথে গন্তব্যে যাচ্ছে নতুবা চুক্তিই বাতিল করে দিচ্ছে।

এমন পরিস্থিতিতে বিদেশি জাহাজে হুতিদের হামলার এই সক্ষমতা খর্ব করতে ইয়েমেনে আজ শুক্রবার ভোরে ইরান-সমর্থিত গোষ্ঠীটির বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা শুরু করার কথা জানায় যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।

ইসরায়েল ও হামাসের যুদ্ধ ঘিরে ইতিমধ্যে মধ্যেপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। এবার ইয়েমেনে মার্কিন-ব্রিটিশ হামলায় এই উত্তেজনা আরও বাড়তে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১০

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১১

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১২

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১৩

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১৪

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৫

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৬

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৭

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৮

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৯

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

২০
X