কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

গণহত্যার প্রমাণ লুকাতে গুগলকে ঘুষ দিচ্ছে ইসরায়েল

যুক্তরাষ্ট্রভিত্তিক সার্চ ইঞ্জিন গুগল। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রভিত্তিক সার্চ ইঞ্জিন গুগল। ছবি : সংগৃহীত

গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগ উঠতে থাকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। এসব অভিযোগের প্রত্যক্ষ প্রমাণ থাকা সত্ত্বেও মুখে কুলুপ এঁটে রেখেছে ইসরায়েলের পশ্চিমা মিত্ররা। ইসারয়েলের গণহত্যার বিভিন্ন কর্মকাণ্ড দেখেও না দেখার ভান কেরছে তারা। এর মধ্যেই নির্বিচার এমন হত্যা বন্ধ ও এর বিচার দাবিতে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তেল আবিবের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা। আর তাতেই অনেকটা বিপাকে পড়েছে। এমন পরিস্থিতি থেকে রেহাই পেতে গুগলকে মোটা অঙ্কের ঘুষ দিচ্ছে নেতানিয়াহু প্রশাসন।

সম্প্রতি তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ-এর এক প্রতিবেদনে উঠে আসে এমন চাঞ্চল্যকর তথ্য। সেখানে দেখা যায়, ব্যবহারকারীদের কাছে ইসরায়েলি প্রোপাগান্ডা ওয়েবসাইটগুলো বেশি করে দেখানোর জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক সার্চ ইঞ্জিন গুগলকে বিপুল অঙ্কের অর্থ পরিশোধ করছে তেল আবিব। আইসিজে-তে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উত্থাপনের পর এমন পদক্ষেপ নেয় নেতানিয়াহু প্রশাসন।

গুগলে ‘আইসিজে ইসরায়েলে কেস’ লিখে অনুসন্ধান করার সময় বিজ্ঞাপন হিসেবে দক্ষিণ আফ্রিকার এই মামলা কতটা অবান্তর তা তুলে ধরে ইসরায়েলি সরকারি ওয়েবসাইটের ঠিকানা দেখানো হয়। বিভিন্ন ব্রাউজারে একই শব্দ ব্যবহার করে অনুসন্ধানের সময় পপ-আপ হিসেবে ‘এসএ’স কেস এগেইনস্ট ইসরায়েল-স্ট্যান্ড উইথ আস’ বিজ্ঞাপন দেখানো হয়, যাতে ওয়েবসাইটের ঠিকানা হিসেবে ইসরায়েলি সরকারি ওয়েবসাইট ভেসে আসে।

একই চিত্র দেখা যায় গুগলের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের ক্ষেত্রেও। সেখানে ‘আইসিজে ইসরায়েলে কেস’ লিখে অনুসন্ধান করার সময় আইসিজে-তে সত্যকে বিকৃতভাবে উপস্থানের জন্য দক্ষিণ আফ্রিকার প্রতি ইসরায়েলি অভিযোগের ভিডিও প্রথমে দেখানো হয়। তারপরই আইসিজেতে গণহত্যার মামলায় ইসরায়েলকে জার্মানির সমর্থনের ভিডিও ভেসে আসে।

বিস্ময়কর বিষয় হলো প্রতিনিয়ত মানবতার গল্প শুনিয়ে যাওয়া কোনো পশ্চিমা দেশ এ মামলায় দক্ষিণ আফ্রিকাকে সমর্থন দেয়নি। বরং জার্মানি স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় তেল আবিবকে সমর্থন দিয়ে যাবে বার্লিন। অন্য দিকে এ মামলায় দক্ষিণ আফ্রিকার পক্ষে থাকার ঘোষণা দিয়েছে তুরস্ক, মালয়েশিয়া, জর্ডান, ভেনেজুয়েলা, মালদ্বীপ, কলম্বিয়া, বলিভিয়া, বাংলাদেশ, পাকিস্তানসহ বেশ কিছু দেশ।

এদিকে ইসরায়েলকে অবিলম্বে সামরিক হামলা বন্ধ করার আহ্বানসহ ফিলিস্তিনি জনগণের সুরক্ষার জন্য আদালতের কাছ থেকে অস্থায়ী ব্যবস্থার অনুরোধ করেছে দক্ষিণ আফ্রিকা। গেল বছরের ৭ অক্টোবর থেকে চলমান যুদ্ধে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ২৪ হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিক, যাদের অধিকাংশই নারী ও শিশু। এ ছাড়া নেতানিয়াহু বাহিনীর হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে গাজার স্বাস্থ্যসেবাসহ যাবতীয় মৌলিক নাগরিক সুবিধা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১০

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১১

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১২

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৩

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৪

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৫

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৬

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৭

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৮

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৯

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

২০
X