কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০৯:৫৪ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ইরাকে ভয়ঙ্কর মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ইরাকে বহুমূল্য মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির সশস্ত্র গোষ্ঠী এটি ভূপাতিত করার দাবি করলেও মার্কিনিরা এটি বিধ্বস্ত হয়েছে বলে দাবি করেছে। শনিবার (২০ জানুয়ারি) আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) মার্কিন প্রতিরক্ষা বাহিনীর এক কর্মকর্তা জানান, ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে একটি মার্কিন ড্রোন বিধ্বস্ত হয়েছে। অন্যদিকে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীর দাবি, তারা ইরাকের ওপর দিয়ে উড্ডয়নকালে হামলার মাধ্যমে একটি বেনামী ড্রোন ভূপাতিত করেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তা এএফপিকে বলেন, বালাদ ঘাঁটি এলাকায় একটি মার্কিন ড্রোন বিধ্বস্ত হয়েছে। তবে বিধ্বস্ত ড্রোনটির বিষয়ে বিস্তারিত কিছু তিনি জানাননি।

মার্কিন ওই কর্মকর্তা জানান, ইরাকের নিরাপত্তা কর্মকর্তারা ওই ড্রোনটি উদ্ধার করেছে। তবে এতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে।

ইরানপন্থি সশস্ত্রগোষ্ঠী ইসলামিক রেসিস্টান্টস জানিয়েছে, তারা মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে। এ ধরনের ড্রোন একইসাথে হামলা ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করতে পারে।

গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে, মুজাহিদিনরা গতকাল একটি মার্কিন ড্রোনকে নিশানা করেছে। এটি আমেরিকার মালিকানাধীন এমকিউ-৯ ড্রোন ছিল।

যুক্তরাষ্ট্রের এ ধরনের একটি ড্রোনের দাম ৩০ মিলিয়ন বা তিন কোটি মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ কোটি টাকার সমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১০

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১১

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১২

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৩

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৪

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৫

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৬

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৭

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৮

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৯

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

২০
X