কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

সিরিয়ায় ইসরায়েলি হামলায় ইরানের চার শীর্ষ কর্মকর্তা নিহত

বিমান হামলায় বিধ্বস্ত ভবন। ছবি : রয়টার্স
বিমান হামলায় বিধ্বস্ত ভবন। ছবি : রয়টার্স

সিরিয়ায় বিমান হামলায় ইরানের চার শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। দেশটির রাজধানী দামেস্কে আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় তারা নিহত হন। শনিবার (২০ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানার এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাজধানী দামেস্কের মাজেহ অঞ্চলের আশপাশে হামলা হয়েছে। ইসরায়েলি সেনারা ভবনটি লক্ষ্য করে হামলা চালিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিহত ওই চার ব্যক্তি ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ডের (আইআরজিসি) সামরিক উপদেষ্টা।

ঘনিষ্ঠ এক সূত্রের বরাতে আলজাজিরা জানিয়েছে, আইআরজিসির গোয়েন্দা কর্মকর্তাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। হামলার শিকার ভবনটিতে আইআরজিসির এক সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা ও তার সহকারী ছিলেন।

এক সংক্ষিপ্ত বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানের হামলায় বেশ কয়েকজন সিরিয়ান সেনা ও চার সামরিক উপদেষ্টা নিহত হয়েছেন। নিহতদের চারজনের নাম হাজ্জাতুল্লাহ ওমিদভার, আলী আহজাদেহ, সাইয়্যেদ কারিমি এবং হুসেইন মুহাম্মদ। তবে এসব কর্মকর্তাদের র‌্যাংক উল্লেখ করা হয়নি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এটিকে ইসরায়েলের সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছে। যদিও বিষয়টি নিয়ে ইসরায়েল কোনো মন্তব্য করেনি।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ধারণা করা হচ্ছে ভবনটিতে অন্তত চারটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এতে করে চারতলা ভবনটির পুরোটা ধসে পড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X