কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

জেনিনের পর নাবলুসে ইসরায়েলি হামলা, নিহত ২

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত একটি বাড়ির দরজা পর্যবেক্ষণ করছেন কয়েকজন মানুষ। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত একটি বাড়ির দরজা পর্যবেক্ষণ করছেন কয়েকজন মানুষ। ছবি : সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় দুই ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। এ ছাড়া এ হামলায় আরও তিনজন আহত হয়েছেন।

আজ শুক্রবার সকালে ইসরায়েলি সেনারা এ হামলা চালায় বলে জানিয়েছে আলজাজিরা। চলতি সপ্তাহে জেনিন শরণার্থী শিবিরে বড় ধরনের হামলা চালানোর মাত্র দুদিনের মাথায় আবার নাবলুসে এ হামলা চালাল ইসরায়েলি বাহিনী।

নিহত দুজন হলেন, হামজা মকবুল ও খাইরি শাহীন।

আলজাজিরার খবরে বলা হয়, দুজন ফিলিস্তিনি ব্যক্তির খোঁজে এ অভিযানে নামে ইসরায়েলি বাহিনী। তাদের একজন আল-আকসা শহীদ ব্রিগেডের সঙ্গে যুক্ত। অভিযানের একপর্যায়ে পুরাতন নাবলুসের একটি বাড়িতে তাদের সন্ধান পায় ইসরায়েলি সেনারা। এ সময় তাদের আত্মসমর্পণের আহ্বান জানালে ইসরায়েলি বাহিনী ও ওই দুই ব্যক্তির মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে তারা প্রাণ হারান।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, এই সপ্তাহে পুলিশের ওপর গুলি চালানোর ঘটনায় এ দুই ব্যক্তি জড়িত থাকতে পারেন বলে তারা ধারণা করছেন। এরপরই তাদের খোঁজে অভিযানে নামে ইসরায়েলি সেনারা।

নিহত দুজনের মরদেহ পুরাতন নাবলুস শহরে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি।

গত সোমবার এক হাজারের বেশি সেনা নিয়ে জেনিন শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। শরণার্থী শিবিরে দুদিন ধ্বংসযজ্ঞ চালিয়ে জেনিন ছাড়ে ইসরায়েলি সেনারা। এ সময়ের মধ্যে অন্তত ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া ফিলিস্তিনিদের হামলায় মৃত্যু হয়েছে এক ইসরায়েলি সেনার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X