কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রথমবারের মতো মহাকাশে গেলেন তুর্কি নভোচারী

তুর্কি নভোচারী আলপার গেজেরাভসি। ছবি : সংগৃহীত
তুর্কি নভোচারী আলপার গেজেরাভসি। ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো মহাকাশে গেছেন তুরস্কের এক নভোচারী। গত শনিবার দেশের ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখেন তিনি। এ মিশনে তিনি ছাড়াও বিভিন্ন দেশের আরও তিন নভোচারী ছিলেন।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার ভোরে তুরস্কের প্রথম নভোচারীসহ চারজনকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছায় এক্সিওম মিশন-৩-এর মহাকাশযান। সেখানে তারা দুই সপ্তাহ অবস্থান করবেন।

মহাকাশে যাওয়া চার নভোচারী হলেন- মাইকেল লোপেজ আলেগ্রিয়া, ওয়াল্টার ভিলাদেই, মার্কাস ওয়ান্ড্ট এবং আলপার গেজেরাভসি। এদের মধ্যে আলপার গেজেরাভসি তুরস্কের নাগরিক। তিনি তুরস্কের বিমানবাহিনীর একজন পাইলট।

এবারের মিশনটি পরিচালনা করেছে টেক্সাসভিত্তিক স্টার্টআপ সংস্থা অ্যাক্সিওম। মার্কিন ধনকুবের ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটে করে ড্রাগন স্পেসক্রাফট নামক মহাকাশ যানে চড়ে মহাকাশ স্টেশনে গেছেন তারা।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় নাসার কেনেডি স্পেস সেন্টার মহাকাশের উদ্দেশে যাত্রা করেন এই চার নভোচারী। দীর্ঘ ৩৭ ঘণ্টার যাত্রা শেষে সেখানে পৌঁছান তারা।

২০১৮ সালে মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ তুরস্ক মহাকাশ সংস্থা গঠন করে। পরের বছর ২০১৯ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচারী পাঠানোর ঘোষণা দেয় দেশটি। এ জন্য তুর্কি বিমানবাহিনীর কর্নেল আলপার গেজেরাভচিকে বাছাই করা হয়। তিনি তুরস্কের বিমানবাহিনীর যুদ্ধবিমান এফ-১৬-এর একজন পাইলট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ইসলামে পিতার সম্মান

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

সুখবর দিলেন সামান্থা

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১০

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১১

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১২

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১৩

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

১৪

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

১৫

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১৬

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

১৭

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

১৮

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১৯

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

২০
X