কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০৬:৫৪ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বিধ্বস্ত গাজায়ও ফুল কিনছেন ফিলিস্তিনিরা

গাজায় এখনও বিক্রি হচ্ছে ফুল। ছবি : রয়টার্স
গাজায় এখনও বিক্রি হচ্ছে ফুল। ছবি : রয়টার্স

গাজার মানুষ যে অদম্য তা আবারও প্রমাণ দিলেন ফিলিস্তিনিরা। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত পুরো উপত্যাকায় এখনো ‍সৌরভ ছড়াচ্ছে লাল গোলাপ। শরণার্থী আর অস্থায়ী তাঁবুর মধ্যে আবদ্ধ জাতি এখনো কিনছে ফুল। বুধবার (২৪ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ গাজার রাফাহ হাসপাতাল ও তাঁবুর ক্যাম্পে লাল গোলাপ বিক্রি হচ্ছে। হুসাম আবদুল হাদি নামের এক যুবক সেখানে ফুল বিক্রি করছেন। এভাবে ফুল বিক্রির মাধ্যমে ইসরায়েলি হামলায় বাস্তচ্যুত ফিলিস্তিনিদের একটু স্বস্তি দেওয়ার চেষ্টা করছেন তিনি।

রাফার স্থানীয় একটি নার্সারি থেকে ফুল কিনছেন হাদি। এরপর ক্যাম্পে তিনি এসব ফুল ৮০ সেন্ট করে বিক্রি করছেন। এমনকি এক কিডনি রোগীর জন্য তিনি ফ্রিতে কিছু ফুলও দিয়েছেন।

আবদুল হাদি নিজেও বাস্তচ্যুতদের একজন। তিনি বলেন, আমি এখানে যুদ্ধের সময় মানুষের মধ্যে আনন্দ ছড়িয়ে দেওয়ার জন্য ফুল বিক্রি করছি এই আশায় যে, এটি তাদের মেজাজ পরিবর্তন করবে, তাদের খুশি করবে এবং তাদের মুখে হাসি ফোটাবে।

তিনি জানান, ইসরায়েলি হামলায় আহত ব্যক্তিদের জন্য তাদের স্বজনেরা অনেকেই ফুল কিনে নিয়ে যাচ্ছেন। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীনদের স্বজনসহ বাস্তচ্যুতরাও তার ফুল কিনছেন।

ক্যাম্পের বাসিন্দা ওয়াফা আল আরাজ বলেন, এ ফুল প্রফুল্লতা বাড়াচ্ছে এবং যুদ্ধ, ধ্বংসলীলা দেখার পরও আমাদের মধ্যে আশার সঞ্চার করছে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় অব্যাহত হামলা চালিয়ে আসছে ইসরায়েলিরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ হামলায় ফিলিস্তিনের ২৫ হাজার ৭০০ লোক নিহত হয়েছেন। এছাড়া এ সময়ে আহত হয়েছেন আরও প্রায় ৬৪ হাজার বাসিন্দা। অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছেন।

ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার কারণে বর্তমানে উপকূলীয় এ অঞ্চলটি জাতিসংঘের স্কুলের আশ্রয়কেন্দ্রে ও তাঁবুর ক্যাম্পে আবদ্ধ হয়ে পড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবনিযুক্ত উপাচার্যের কর্মযজ্ঞে শাবিপ্রবি

টঙ্গীতে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনি, অজ্ঞাত যুবকের মৃত্যু

জামায়াতের অধিকাংশ এমপি জাফর ইকবালের মতো: রাশেদ খাঁন

চিহ্নিত সন্ত্রাসী ‘চশমা সাইদ’কে গলা কেটে হত্যা

প্রধান শিক্ষিকার বিরুদ্ধে গুরুতর ১১ অভিযোগ

ঘূর্ণিঝড়ে ঘর হারানো বৃদ্ধার বসবাস খোলা আকাশের নিচে 

সড়কের পাশে রক্তাক্ত বৃদ্ধকে ফেলার সময় মাইক্রোচালক আটক

কৃষক কবির হোসেনের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

নতুন ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ সামনে আনল উত্তর কোরিয়া

২ ম্যাচ শেষে নকআউটের পথে যেসব দল

১০

এই সিনেটররা আমার কাজ কঠিন করে তুলেছেন: ট্রাম্প

১১

জাপানের অভিজ্ঞতায় প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ

১২

অবশেষে যমজ কন্যা সন্তানসহ স্বামীর ঘরে ফিরলেন রিনা

১৩

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

১৪

বিশ্বের সেরা ১০০ টেকসই বিশ্ববিদ্যালয়ের কাতারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

১৫

কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া

১৬

বিছানাবন্দি বৃদ্ধা ছামিনার জীবনে নতুন আলো

১৭

চাঁদাবাজি-লুটপাট মামলায় বিএনপি নেতা-ছেলে কারাগারে

১৮

ইংল্যান্ডকে রুখে দেওয়া ঘানার সেই গোলকিপারের ক্লাব পাবে ৩ কোটি টাকা

১৯

সেশনজট নিরসনের দাবিতে রাবির নৃবিজ্ঞান বিভাগে তালা

২০
X