কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ১১:৫৯ এএম
অনলাইন সংস্করণ

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ

তুবাসে ইসরায়েলি সেনাদের গাড়িকে লক্ষ্য করে ফিলিস্তিনিদের হামলা। পুরোনো ছবি।
তুবাসে ইসরায়েলি সেনাদের গাড়িকে লক্ষ্য করে ফিলিস্তিনিদের হামলা। পুরোনো ছবি।

গাজায় অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে ইসরায়েলি সেনারা। দেশটির সেনাদের হামলার কারণে একের পর এক বসতি ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। এবার ইসরায়েলি সেনাদের সঙ্গে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়েছে। শুক্রবার ( ২৬ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ফিলিস্তিনি প্রতিরোধ সেনাদের সাথে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গেছে। গত রাতে পশ্চিম তীরের তুবাস শহরে এ সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ইসরায়েলি স্নাইপার ও গানশটের ব্যবহার করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওয়াফা জানিয়েছে, গতকাল বিকেলে অপহরণ করা এক শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অধিকৃত পূর্ব জেরুজালেমের পশ্চিমাঞ্চল থেকে তাকে উদ্ধার করা হয়।

এদিকে গাজায় ইসরায়েলি বাহিনী গাজায় গণহত্যা চালিয়েছে বলে আন্তর্জাতিক আদালতে অভিযোগ করেছে দক্ষিণ আফ্রিকা। দেশটির অভিযোগের ভিত্তিতে গাজায় জরুরি পদক্ষেপের আদেশ দেওয়া হবে কিনা তা নিয়ে আজ রায় ঘোষণা করা হবে।

আদালতের এ রায়ের সিদ্ধান্তে আসার জন্য দুই সপ্তাহ আগে উভয়পক্ষের শুনানি করেছে। যেখানে ইসরায়েল এ অভিযোগ তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলর বিরুদ্ধে আদালতের এ রায় যদিও বাস্তবিকভাবে প্রয়োগযোগ্য হবে না, তবে এ রায়ের রাজনৈতিক গুরুত্ব রয়েছে।

প্রতিবদেনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক আদালতের কাছে ৯টি আরজি জানিয়েছে। গাজায় সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধের পাশাপাশি গাজায় মানবিক সহায়তা সরবরাহের পথ স্বাভাবিক রাখতে ইসরায়েলকে নির্দেশ দেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।

দক্ষিণ আফ্রিকা সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, দেশটির পররাষ্ট্রমন্ত্রী নালেডি পান্ডর নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আইসিজেতে আজ উপস্থিত থাকবেন। ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে কি না, সে প্রশ্নের সুরাহা আজ করবেন না আইসিজে। শুধু জরুরি পদক্ষেপ নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

ইসরায়েল প্রায়ই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ও জাতিসংঘের তদন্ত বর্জন করে থাকে। তাদের দাবি, এগুলো পক্ষপাতদুষ্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১০

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১১

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১২

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১৩

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৪

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৫

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৬

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৭

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৮

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৯

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

২০
X