কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ১১:৪৫ এএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের পক্ষে পোস্ট দেওয়ায় চাকরিচ্যুত অস্ট্রেলীয় সাংবাদিক

এন্টোইনেট লাট্টুফ। ছবি : সংগৃহীত
এন্টোইনেট লাট্টুফ। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ফিলিস্তিনের পক্ষে পোস্ট দেওয়ায় এক অস্ট্রেলীয় নারী সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।

চাকরিচ্যুত ওই সাংবাকিদের নাম এন্টোইনেট লাট্টুফ। তিনি এবিসির সিডনি রেডিওতে সাংবাদিক ও সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করতেন।

বিবিসির প্রতিবেন অনুযায়ী, গত ১৯ ডিসেম্বর মার্কিন মানবিধাকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের একটি প্রতিবেদন নিজের ওয়ালে শেয়ার করেন সাংবাদিক লাট্টুফ। ওই প্রতিবেদনে বলা হয়, গাজা যুদ্ধে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। হিউম্যান রাইটস ওয়াচের এই প্রতিবেদন নিয়ে সংবাদও প্রচার করেছে এবিসি। সামাজিক মাধ্যমে এমন পোস্ট দেওয়ার জেরে ইসরায়েলপন্থি কয়েকটি গোষ্ঠীর চাপের মুখে পরের দিন লাট্টুফকে চাকরি থেকে সরিয়ে দেয় এবিসি কর্তৃপক্ষ।

লাট্টুফ বলেন, এবিসির আরও অনেকে এ পোস্ট শেয়ার করেছেন। এমনকি তাদের অনেকে অতীতে আমার চেয়ে আরও উসকানিমূলক কথা বলেছেন। তবে তারা চাকরিতে বহাল আছেন। তারা চাকরি করছেন। তাদের সঙ্গে আমার পার্থক্য হলো তারা শ্বেতাঙ্গ। আর আমি আরব বংশোদ্ভূত।

লাট্টুফ লেবানন বংশোদ্ভূত একজন অস্ট্রেলীয় নাগরিক। তিনি অস্ট্রেলিয়ার বেসরকারি টেলিভিশন চ্যানেলের ইতিহাসে প্রথম আরব-অস্ট্রেলীয় নারী সাংবাদিক।

তবে এই ধরনের অভিযোগ অস্বীকার করেছে এবিসি কর্তৃপক্ষ। তারা বলছে, গাজা যুদ্ধ নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন শেয়ার করে লাট্টুফ তাদের প্রতিষ্ঠানের সামাজিক মাধ্যম নীতির লঙ্ঘন করেছেন। এ জন্য তাকে চাকরিচ্যুত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১০

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১২

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৩

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৪

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৫

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৬

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৭

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৮

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৯

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

২০
X