কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

হাজিদের বাসস্থান নিয়ে সুসংবাদ দিল সৌদি

পবিত্র কাবা। ছবি : সংগৃহীত
পবিত্র কাবা। ছবি : সংগৃহীত

পর্যটন খাতকে ঢেলে সাজাচ্ছে সৌদি আরব। দেশটি হাজিদের জন্য ধারাবাহিকভাবে নানাবিধ পরিকল্পনার কথা জানিয়ে আসছে। এবার চলতি মৌসুমে হাজিদের বাসস্থান নিয়ে সুসংবাদ দিয়েছে সৌদি আরব। রোববার (২৮ জানুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছর হজের মৌসুমে ২০ লাখ হাজি হজ পালন করতে আসবেন বলে ধারণা করা হচ্ছে। তাদের আবাসন ব্যবস্থা নিয়ে একটি পরিকল্পনা ঢেলে সাজানো হচ্ছে।

মক্কা মেয়রের কার্যালয়ের মুখপাত্র ওসামা জায়তুনি বলেন, চলতি মৌসুমে হজের সময়ে নগর কর্তৃপক্ষ চার হাজার ভবনকে লাইসেন্স দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এসব ভবনে প্রায় পাঁচ লাখ রুম থাকবে বলে ধারণা করা হচ্ছে।

সৌদি আরবের সংবাদমাধ্যম আল-এখবারিয়াকে বলেন, আমরা আশা করছি গত বছরের তুলনায় এবার হাজিদের সংখ্যা বেশ বাড়বে। তথ্য বলছে, গেল বছরে প্রায় ১৮ লাখ হাজি হজ পালন করেছেন। এটি হাজিদের সংখ্যা করোনার আগের সময়ে ফিরে আসছে বলে নির্দেশ করছে।

জায়তুনি বলেন, ইতোমধ্যে মক্কা নগরীতে এক হাজার ভবনকে লাইসেন্স দেওয়া হয়েছে। আবেদনের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইংরেজি বছর অনুযায়ী, আরবি রজব মাস আগামী ১০ ফেব্রুয়ারি শেষ হবে।

এর আগে হাজিদের জন্য নতুন পরিকল্পনার কথা জানায় সৌদি আবর। দেশটির সরকারি এক কর্মকর্তা জানান, হাজিদের জেদ্দা থেকে মক্কার গ্রান্ড মসজিদ পর্যন্ত যাতায়াতের জন্য সৌদি আরবের জাতীয় পরিবহন সংস্থা উড়ন্ত ট্যাক্সি চালুর পরিকল্পনা করছে।

সাউদিয়া গ্রুপের করপোরেট কমিউনিকেশনের পরিচালক আবদুল্লাহ আল শাহরানি সৌদি সংবাদমাধ্যম আখবার২৪-কে বলেন, প্রকল্প বাস্তবায়নের জন্য ১০০টি লিথিয়াম জেট, জার্মান ইলেক্ট্রিক ভার্টিকাল টেক অব অ্যান্ড ল্যান্ডিং বিমান (ইভিটিওএল) কিনতে প্রক্রিয়া শুরু করেছে। জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর থেকে মক্কার গ্রান্ড মসজিদের আশপাশের হাজিদের শাটলের জন্য এটি চালু করা হবে। উড়ন্ত এ ট্যাক্সিটিতে একসাথে ছয়জন যাত্রা করতে পারবেন।

আল শাহরানি বলেন, উড়ন্ত ট্যাক্সি চালানোর জন্য আইনি প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করছে সৌদি এয়ারলাইন্স। এটি চালু হলে ওমরাহ বা পুণ্যযাত্রীদের জন্য সেবার মানেও পরিবর্তন আসবে। তবে কবে থেকে এটি চালু হবে তা তিনি স্পষ্ট জানাননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X