কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০৭:৪১ এএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৭:৫৪ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে ফ্লাইট বাতিলের ঘোষণা ওমান এয়ারের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশে বিমানের ফ্লাইট বাতিল করেছে ওমানের জাতীয় বিমান সংস্থা ওমান এয়ার। একইসঙ্গে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাতে ফ্লাইট সংখ্যা এবং গন্তব্য কমিয়ে আনার ঘোষণা দিয়েছে সংস্থাটি। সোমবার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের চট্টগ্রাম, পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর এবং শ্রীলঙ্কার কলম্বোর ফ্লাইট পরিচালনা কার্যক্রম বাতিল করেছে ওমান এয়ার। তবে তাদের ফ্লাইট পরিচালনার নেটওয়ার্কে নতুন করে পাকিস্তানের শিয়ালকোট শহর যুক্ত করা হয়েছে।

জানা যায়, ওমান নিজেদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

ওমান এয়ারের বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় রুটেও নির্দিষ্ট কিছু গন্তব্যে ফ্লাইটের সংখ্যা কমানো হবে। তবে বর্তমানে চালু থাকা ভারতীয় দুই গন্তব্য লখনৌ এবং তিরুবনন্তপুরমে ফ্লাইট বাড়ানো হবে। এর আগে ২০২৩ সালের নভেম্বরে ওমানের সালামএয়ার ভারতের পাঁচটি শহরে ফ্লাইট পুনরায় চালু করার ঘোষণা দিয়েছিল। এগুলো হলো—হায়দরাবাদ, কালিকট, জয়পুর, ত্রিবান্দ্রম ও লখনৌ।

কম দূরত্বের কারণে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ এবং ভারতীয় উপমহাদেশের মধ্যে চালু থাকা বিমানের রুটগুলো বিশ্বের অন্যতম ব্যস্ত। এ ছাড়া আরব উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে প্রচুর সংখ্যক দক্ষিণ এশীয় প্রবাসী কর্মরত আছেন।

ওমান এয়ার বলেছে, তিনটি গন্তব্যে মৌসুমভিত্তিতে ফ্লাইট পরিচালিত হবে। চাহিদা অনুযায়ী গ্রীষ্মকালে উত্তর-পূর্ব তুরস্কের কৃষ্ণসাগর উপকূলের ট্রাবজোন, শীতকালে সুইজারল্যান্ডের জুরিখ এবং মালদ্বীপের রাজধানী মালেতে যাত্রী পরিবহন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল ম্যাচে ‘ফাঁদে’ স্কটল্যান্ড, কঠিন ভবিষ্যদ্বাণী জো কোলের

‘ভারত-বাংলাদেশ একই রক্ত, গঙ্গা-পদ্মা একই বন্যা’

চুয়াডাঙ্গায় ‘বোমা’ সদৃশ বস্তু উদ্ধার

নিখোঁজ মাদক ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন, রেলপথ অবরোধ

দেশে ব্যাংক হিসাবের সংখ্যা ১৯ কোটি ৩২ লাখ : অর্থমন্ত্রী

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের বাঁচা-মরার লড়াই, টিভি-মোবাইলে দেখবেন কিভাবে

শহীদ ফাইয়াজ হত্যার বর্ণনা দিয়ে নানক-তাপসদের সর্বোচ্চ শাস্তি চাইলেন বাবা

কবে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য প্যারাডাইস’?

শ্রমিক লীগ নেতা আবু হাসান গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে প্রতিক্রিয়া জানাল চীন

১০

ট্রেনের দরজা বন্ধ করা নিয়ে বাকবিতণ্ডা, ছুরিকাঘাতে যুবককে হত্যা

১১

পেনশন ভোগান্তি কমাতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১২

পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে নতুন সিদ্ধান্ত নিল ইরান

১৩

মাদকমুক্ত প্রজন্ম গড়তে শিক্ষায় গুরুত্বারোপের আহবান ডেপুটি স্পিকারের

১৪

বিশ্বকাপে যে রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা-পর্তুগাল

১৫

‘বিষাক্ত পুরুষ’ নির্মূলের বিজ্ঞাপন দিয়ে তোপের মুখে ডেটল 

১৬

সংসদে টেলিযোগাযোগমন্ত্রী / চার মোবাইল অপারেটরের রাজস্ব বকেয়া ১৩ হাজার কোটি টাকা 

১৭

প্রথম ধাপে বিনামূল্যে ওমরাহের সুযোগ পাবে এশিয়ার ১৬ দেশের ২৫০ মুসলিম

১৮

স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

নকল ধরা পড়লে কেন্দ্র প্রধানকেও আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

২০
X