কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৮ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

সিরিয়া থেকে নিজেদের শীর্ষ কর্মকর্তাদের সরিয়ে নিচ্ছে ইরান

দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত
দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনে-ইসরায়েলের হামলার পর থেকে অস্থিতিশীল মধ্যপ্রাচ্য। এ অঞ্চলে বিভিন্ন জায়গায় হামলা পাল্টা হামলা চলছে। এমন পরিস্থিতির মধ্যে সিরিয়া থেকে নিজেদের শীর্ষ কর্তকর্তাদের সরিয়ে নিচ্ছে ইরান। বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্ট ৫টি সূত্র জানিয়েছে, ইরানের রেভুলেশনারি গার্ড বাহিনী সিরিয়ায় নিয়োজিত তাদের সিনিয়র কর্মকতাদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। এর ফলে অঞ্চলে নিজেদের আধিপত্য ধরে রাখতে তারা মিলিশিয়া গোষ্ঠীর ওপর আরও নির্ভরশীল হয়ে পড়বে। ইসরায়েলের অব্যাহত হামলার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিরিয়া যুদ্ধের সময় থেকে দশকজুড়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পাশে রয়েছে ইরান। তবে গত ডিসেম্বরেই ইসরায়েলি বাহিনীর হামলার কারণে দেশটির অর্ধডজন সেনা নিহত হয়েছেন। এরমধ্যে গার্ড বাহিনীর একজন শীর্ষ কর্মকর্তাও রয়েছেন।

সংশ্লিষ্ট ৩টি সূত্র রয়টার্সকে জানিয়েছে, তেহরানের কট্টরপন্থিরা এ হামলার জবাব দেওয়ার দাবি জানিয়ে আসছে। অন্যদিকে ইরানের সিন্ধান্ত হলো তাদের কর্মকর্তাদের সরিয়ে আনা। যদিও তাদের এ অঞ্চল ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই। কেননা তেহরানের প্রভাব বলয়েরই একটি অংশ এটি।

এর আগে গত ২০ জানুয়ারি সিরিয়ায় বিমান হামলায় ইরানের চার শীর্ষ কর্মকর্তা নিহত হন। দেশটির রাজধানী দামেস্কে আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনী এ বিমান হামলা চালায়। এরপর ঘনিষ্ঠ এক সূত্রের বরাতে আলজাজিরা জানায়, আইআরজিসির গোয়েন্দা কর্মকর্তাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। হামলার শিকার ভবনটিতে আইআরজিসির এক সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা ও তার সহকারী ছিলেন।

এক সংক্ষিপ্ত বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানের হামলায় বেশ কয়েকজন সিরিয়ান সেনা ও চার সামরিক উপদেষ্টা নিহত হয়েছেন। নিহতদের চারজনের নাম হাজ্জাতুল্লাহ ওমিদভার, আলী আহজাদেহ, সাইয়্যেদ কারিমি এবং হুসেইন মুহাম্মদ। তবে এসব কর্মকর্তাদের র‌্যাংক উল্লেখ করা হয়নি।

এর আগে গত ২৫ ডিসেম্বর ইরানের সংবাদমাধ্যম ইরনা জানায়, সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজি) এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স একাধিক সূত্রের বরাতে জানায়, নিহত ওই কমান্ডারের নাম সাইয়্যেদ রাজি মোসাভি। তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর উপদেষ্টা এবং ইরান ও সিরিয়ার সামরিক জোটের সমন্বয়ক ছিলেন। দামেস্ক উপকণ্ঠে হামলায় তিনি নিহত হন।

মোসাভি ইরানের অন্যতম নেতা কাসেম সোলাইমানির একান্ত কাছের সঙ্গী ছিলেন। আইআরজিসির কুদস ফোর্সের সাবেক এ কমান্ডার ২০২০ সালে ইরাকের রাজধানী বাগদাদ বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় নিহত হয়েছিলেন।

এক বিবৃতিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানায়, মোসাভি ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন। এ ছাড়া শহীদ কাসেম সোলাইমানিরও একান্ত শিষ্য ছিলেন তিনি। সিরিয়ায় প্রতিরোধ ফ্রন্টের জন্য রসদ সহায়তার দায়িত্বেও ছিলেন তিনি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন ও আর্জেন্টিনা

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

মেয়েটিকে রক্ষা করুন, সাংসদকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১০

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১১

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১২

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১৩

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১৪

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১৫

শোকেরও ছুটি নেই

১৬

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১৭

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৮

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৯

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

২০
X