কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৪ এএম
অনলাইন সংস্করণ

সিরিয়ায় ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ সামরিক উপদেষ্টা নিহত

নিহত ইরানি কমান্ডার। ছবি : সংগৃহীত
নিহত ইরানি কমান্ডার। ছবি : সংগৃহীত

সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজি) এ শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। সোমবার (২৫ ডিসেম্বর) ইরানের সংবাদমাধ্যম ইরনার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স একাধিক সূত্রের বরাতে জানিয়েছে, নিহত ওই কমান্ডারের নাম সাইয়্যেদ রাজি মোসাভি। তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর উপদেষ্টা এবং ইরান ও সিরিয়ার সামরিক জোটের সমন্বয়ক ছিলেন। দামেস্ক উপকণ্ঠে হামলায় তিনি নিহত হন।

আল মাদায়েন টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মোসাভির অবস্থানকে লক্ষ্য করে ইসরায়েলের ইহুদি প্রশাসন তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে তিনি নিহত হন।

সিরিয়ার স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, জায়নাবিয়াহ জেলার কাছাকাছি এলাকায় তার অবস্থানকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল।

সোমবার সকালে স্থানীয় সূত্রের বরাতে সংবাদমাধ্যম জানায়, সিরিয়ার রাজধানী দামেস্কের জায়নাবিয়াহ জেলায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

মোসাভি ইরানের অন্যতম নেতা কাসেম সোলাইমানির একান্ত কাছের সঙ্গী ছিলেন। আইআরজিসির কুদস ফোর্সের সাবেক এ কমান্ডার ২০২০ সালে ইরাকের রাজধানী বাগদাদ বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় নিহত হয়েছিলেন।

এক বিবৃতিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী মোসাভির নিহতের তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, তিনি ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন। এছাড়া শহীদ কাসেম সোলাইমানিরও একান্ত শিষ্য ছিলেন তিনি। মোসাভি সিরিয়ায় প্রতিরোধ ফ্রন্টের জন্য রসদ সহায়তার দায়িত্বেও ছিলেন।

এর আগেও একাধিকবার মোসাভিকে হত্যার চেষ্টা চালিয়েছে ইসরায়েল। তবে এবার তাদের সেই চেষ্টা সফল হয়েছে। ইরাক ও ইরান থেকে সিরিয়া ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কাছে অস্ত্র সরবরাহ নেটওয়ার্কে মোসাভি গুরুত্বপূর্ণ পালন করে আসছেন বলে অভিযোগ রয়েছে ইসরায়েলের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

১২

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১৩

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১৪

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১৫

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৬

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৮

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৯

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

২০
X